অধিকারী পরিবারে হুমকি ফোন! নেপথ্যে কে তৃণমূল না বিজেপি? দিব্যেন্দুর অভিযোগে কীসের ইঙ্গিত

অধিকারী পরিবারে হুমকি ফোন! নেপথ্যে কে তৃণমূল না বিজেপি? দিব্যেন্দুর অভিযোগে কীসের ইঙ্গিত

হলদিয়ায় পা রাখলে হাত-পা ভেঙে দেওয়া হবে। নন্দীগ্রামে ঢুকলেই মারা হবে। একের পর এক হুমকি ফোন আসতে শুরু করেছে অধিকারী পরিবারে। সবকটি ফোনই এসেছে তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারীর কাছে। নেপথ্যে কারা এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে এই নিয়ে কোনও রাজনৈতিক দলের দিকে আঙুল না তুললেও পরোক্ষে তৃণমূলের দিকেই অভিযোগ ছিল। তবে তিনি নিজে এখনই তৃণমূল কংগ্রেস ছেড়ে যে যাচ্ছেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন। আবার বিজেপিতে যোগ যেওয়ার জল্পনাও জিইয়ে রেখেছেন।

দিব্যেন্দু অধিকারীকে হুমকি ফোন

দিব্যেন্দু অধিকারীকে হুমকি ফোন

সদ্য ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী। তার পরেই দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা মাথা চারা দিয়েছে। এদিকে একের পর এক হুমকি ফোন আসতে শুরু করেছে তৃণমূল সাংসদের কাছে। হলদিয়ায় পা রাখলে হাত-পা ভেঙে দেওয়া হবে। নন্দীগ্রামে ঢুকলে মারা হবে। এরকম একাধিক হুমকি ফোন আসছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। কারা এই হুমকি ফোনের নেপথ্যে রয়েছে তার ইঙ্গিত দিয়েছেন সাংসদ। তৃণমূলের একাংশ যে এই কাজ করছে তা তাঁর অভিযোগে স্পষ্ট

অখিল গিরির দাবি

অখিল গিরির দাবি

দিব্যেন্দুর অভিযোগ ওড়ালেন অখিল গিরি। তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস কখনও হুমকির রাজনীতি করে না। সেটা বিজেপির স্টাইল। এরকম কোনও হুমকি ফোন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না বলে পাল্টা দাবি করেছেন অখিল গিরি। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর অখিল গিরির উপর বিশেষ ভরসা রাখছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। অখিল গিরিকে অধিকারী পরিবারের প্রতিপক্ষ হিসেবে তৈরি করতে চাইছে শাসক দল।

 নিন্দায় বিজেপি

নিন্দায় বিজেপি

দিব্যেন্দু অধিকারীকে হুমকি ফোনর ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। হুমকি দিয়ে ভয় দেখিয়ে কাউকে দলে আটকে রাখা যায় না বলে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। অন্যন্ত নিন্দনীয় রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা।

প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ

প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে দিব্যেন্দু অধিকারীকে। সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দানের পর দিব্যেন্দুও বিজেপির দিকে যাবেন কিনা এই নিয়ে প্রবল জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এই নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+