সবংয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত একাধিক, পুড়ল তৃণমূলের পার্টি অফিস
সবংয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, আহত একাধিক, পুড়ল তৃণমূলের পার্টি অফিস
সবংয়ে দিলীপ ঘোষ ও ভারতী ঘোষের সভা ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি, জ্বলল আগুন! বিজেপি আর তৃণমূল কংগ্রেস সমর্থকদের সংঘর্ষে আহত উভয় পক্ষের একাধিক ব্যক্তি। আগুনে পুড়ল তৃণমূলের পার্টি অফিস, আগুনে ভস্মীভূত হলো প্রায় ২০টিরও বেশি মোটর বাইক। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সবংয় থানার বিরাট পুলিশ বাহিনী।

ভারতী ঘোষের সভা তখন শুরুর মুখে।
মঞ্চে দাঁড়িয়েই ভারতী ঘোষকে বলতে শোনা যায়, রাবনের সৈন্যরা আমাদের কর্মীদের ওপর অত্যাচার করছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এরাই কদিন আগে মোহাড়ে আমাদের কর্মী দীপক মন্ডলকে বোমা মেরে খুন করেছিল। এই সবংকে লঙ্কা বানিয়ে রেখেছে এখানকার রাবন। সেই রাবনই তার সৈন্যদের নামিয়ে দিয়েছে আমাদের কর্মীদের ওপর আক্রমণ করার জন্য। রাবন যেমন লঙ্কার বাইরে বের হয় না ভয়ে, তেমনই এই রাবনও সবংয়ের বাইরে বের হয়না। শুধুই এখানে বসে বসে অত্যাচার চালিয়ে যাচ্ছে। কিন্তু রাবনের দিন শেষ হয়ে আসছে কারন রামের সেনারা লঙ্কায় নেমে পড়েছে। ২০২১ এ এর জবাব পাবেন।
জানা যায় এই বক্তব্যের মধ্যেই সভায় খবর আসে যে বিজেপি কর্মীদের আটকানো হচ্ছে। খবর পেয়ে সভাস্থল থেকেই কিছু বিজেপি কর্মী যায় বেগতিক দেখে তৃণমূলের কর্মীরা নিজেদের পার্টি অফিস ছেড়ে পালায় তারা। পার্টি অফিসে আটকে রাখা এক বিজেপি কর্মীকে পার্টি অফিস থেকে বের করে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।
তবে বিজেপি কর্মীদের ছাড়িয়ে আনার কথা স্বীকার করলেও ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা অস্বীকার করেছে বিজেপি। পাল্টে বিজেপি কর্মীদের আটকে রাখার ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি বিজেপি পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নেয় সেখানে। আগুন লাগিয়ে দেওয়া হয় আনুমানিক কুড়িটির বেশি বাইকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। কে দোষী আরকে নির্দোষ তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications