শুভেন্দু অধিকারীকে আটকালো পুলিশ! রাজ্যপাল-মুখ্যসচিবকে ফোন বিরোধী দলনেতার

শুভেন্দুকে আটকাল পুলিশ। হাওড়ায় যাওয়ার পথেই আটকে দেওয়া হয় বিরোধী দলনেতাকে। তমলুকের রাধামণি মোড়ে শুভেন্দু অধিকারীকে আটকাল পুলিশ।

শুভেন্দুকে আটকাল পুলিশ। হাওড়ায় যাওয়ার পথেই আটকে দেওয়া হয় বিরোধী দলনেতাকে। জানা যাচ্ছে, তমলুকের রাধামণি মোড়ে তাঁকে পুলিশ আটকে দিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। প্রায় বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে শুভেন্দু অধিকারীর কনভয়।

রাজ্যপাল-মুখ্যসচিবকে ফোন বিরোধী দলনেতার

আর বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকেই রাজ্যের মুখ্যসচিবকে ফোন শুভেন্দু অধিকারীকে। এমনকি রাজ্যপাল জগদীপ ধনখড়কেও ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বলে দাবি তাঁর।

শুধু ফোনে কথা নয়, মেল করে পুরো ঘটনার বিষয়ে রাজ্যপাল এবং মুখ্যসচিবকে জানিয়েছেন বলে দাবি বিধায়কের। এমনকি এভাবে আটকানোর ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। সোমবার হাইকোর্টে মামলা করবেন বলে দাবি বিরোধী দলনেতার।

আজ রবিবার হাওড়া যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেই মতো সকাল থেকেই পুলিশের নজর ছিল। এমনকি কাঁথি পুলিশের তরফে বিরোধী দলনেতাকে চিঠি দিয়ে হাওড়াতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। নিরাপত্তার অজুহাত দিয়েই সেখানে না যাওয়ার কথা বলা হয়। এমনকি তাৎপর্যপূর্ণ ভাবে গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ। বিরোধী দলনেতার বাড়ি যাওয়ার চারপাশে'র রাস্তায় ব্যারিকেড দিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

কার্যত তা উপেক্ষা করেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন বিরোধী দলনেতা। কিন্তু তমলুকের রাধামণি মোড়ে তাঁকে পুলিশ আটকে দেয়। যেখান থেকে হাওড়া গ্রামীণ অন্তত ৩০ কিমি দূরে বলে জানা যাচ্ছে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তমলুকেই আটকে দেওয়া হয়। আর তা আটকে দিতেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। কার্যত মেজাজও হারিয়ে ফেলেন তিনি।

আর এরপরেই শুভেন্দু অধিকারী পুলিশকে জানান, কোলাঘাটের গেস্ট হাউসে যাচ্ছেন। তিনি এখন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলায়। এখানে ১৪৪ ধারা জারি হয়নি। তাহলে এখানে কেন আটকানো হচ্ছে? শুধু তাই নয়, পুলিশ বাড়ি যেতে আটকাতে পারে না বলেও দাবি বিজেপি নেতার। কার্যত দীর্ঘক্ষণ বচসা চলা স্বত্বেও বিজেপি বিধায়কের রাস্তা ছাড়েনি পুলিশ।

ঘটনাস্থল থেকেই পুরো বিষয়টি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে জানান শুভেন্দু অধিকারী। গাড়িতে বসেই ভিডিও কল করেন। আর এভাবে শুভেন্দু অধিকারীকে রাস্তায় আটকানোর প্রতিবাদে ঘটনাস্থলেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মীরা। ব্যাপক উত্তেজনা।

Recommended Video

শুভেন্দু অধিকারীকে পুলিশের আটকানো নিয়ে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া |OneIndia Bengali

বলে রাখা প্রয়োজন, বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছেন সুকান্ত মজুমদার। গান্ধীমূর্তি পাদদেশেই এই অবস্থান বিক্ষোভ চলছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+