এবার অধিকারী গড়ে বড় ভাঙন! শতাধিক পরিবারের যোগ বিজেপিতে

অধিকারী গড়ে বড় ভাঙন! শতাধিক পরিবারের যোগ বিজেপিতে

অধিকারী গড়ে হিসেবে বহুদিন পরিচিত পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভা। সেখানেই এবার ভাঙন তৃণমূলে। ৭০টি পরিবার যোগ দিল বিজেপিতে। এদিন দলে আসা নতুন সদস্যদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি নবারুণ নায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন ব্যানার্জি সহ বিজেপি নেতৃত্বরা।

যোগ অন্য এলাকা থেকেও

যোগ অন্য এলাকা থেকেও

অন্যদিকে ময়না বিধানসভা এলাকায় প্রায় ৩৫ টি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি আশীষ মণ্ডল, সম্পাদক চন্দন মন্ডল, মন্ডল সভাপতি সমীর দাস, সাধারণ সম্পাদক নারায়ণ দাস সহ বিজেপি নেতৃত্বরা। এর আগে ময়নাতে বেশ কয়েকবার মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে।

তৃণমূলে স্বজনপোষণের অভিযোগ

তৃণমূলে স্বজনপোষণের অভিযোগ

বিজেপিতে আসা নবাগতরা জানান, দুর্নীতি ও স্বজনপোষন সহ্য করতে না পেরে অবশেষে বিজেপিতে যোগদান করলেন। আগামী দিনে বিজেপির হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান।

উপস্থিত স্থানীয় নেতৃত্ব

উপস্থিত স্থানীয় নেতৃত্ব

বিজেপি সূত্রে জানা গিয়েছে, জেলার মহিষাদল ও ময়নাতে তৃণমূল এবং সিপিএম থেকে এরা বিজেপিতে যোগদান করে। নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা নেতৃত্বরা।

তৃণমূল নিশ্চিহ্ন করার শপথ

তৃণমূল নিশ্চিহ্ন করার শপথ

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, আগামী কয়েক মাসের মধ্যে তৃণমূল বলে কেউ থাকবে না। কর্মী থেকে শুরু করে অনেক দাপুটে তৃণমূল নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। আগামী দিনে তারা বিজেপিতে যোগদান করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+