বিজেপিতে ভাঙন জঙ্গলমহলে, মণ্ডল সভাপতি-সহ তিন শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে
বিজেপিতে ভাঙন জঙ্গলমহলে, মণ্ডল সভাপতি-সহ তিন শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে
বিধানসভা ভোট পরবর্তী পর্যায়ে বিজেপিতে বাঙন অব্যাহত বাংলায়। বিজেপি ছেড়ে দলে দলে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। এবার বিজেপিতে ভাঙন ধরল পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকে। শালবনির জয়পুরে বিজেপির মণ্ডল সভাপতি-সহ ৩০০ জন কর্মী দলে ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করেন।

বিজেপিতে বিরাট ফাটলস দল ছাড়ছেন দলে দলে
জয়পুরে তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতিদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। এই সংবর্ধনা সভায় এসে যোগদান করেন শালবনির বিজেপি প্রধান, মণ্ডল সভাপতিয। তাঁদের সঙ্গে ছিলেন প্রায় ৩০০ জন নেতা-কর্মী। তাঁরা দল ছাড়ায় শালবনি বিজেপিতে আরও বিরাট ফাটল ধরার সম্ভাবনা।

বিজেপি ছেড়ে কারা ভিড়লেন তৃণমূলে, একনজরে
তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার নবনির্বাচিত সভাপতিদের সংবর্ধনা পর্বের পরই শুরু হয় যোগদান কর্মসূচি। বিজেপি পরিচালিত পাঁচ নম্বর লালগেড়িয়া অঞ্চলের বিজেপি প্রধান চৈতন্য মাহাতো, বিজেপির শালবনি উত্তরমণ্ডলের সভাপতি সজল মাহাতো, সম্পাদক সুদীপ সিং, সমীর চালক, নারায়ণ মাহাতো, ধীরেন মাহাতো, খোকন মাহাতোরা যোগদান করেন তৃণমূলে।

বিজেপি থেকে তৃণমূলে যোগদান যাঁদের উপস্থতিতিতে
বিজেপি ছেড়ে আসা প্রায় ৩০০ নেতা-কর্মীর হাতে পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি-সহ অন্যান্যা নেতা-নেত্রীরা। নবনির্বাচিত সভাপতিদের সংবর্ধনা ও তৃণমূলে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিং, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কল্পনা সিট, শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পশ্চি মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিং প্রমুখ।

বাংলা জুড়েই তৃণমূলে ফেরার হিড়িক পড়েছে
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে তৃণমূল বিরাট জয় হাসিল করার পর গোটা বাংলা জুড়েই তৃণমূলে ফেরার হিড়িক পড়েছে। তার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড় তথা তাঁর সংসদীয় ক্ষেত্রে বিজেপি ভেঙে তৃণমূলে যোগদান হচ্ছে ধারাবাহিকভাবে। এর আগেও মেদিনীপুর সংসদীয় এলাকায় বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকা থেকে নেতা-কর্মীরা তৃণমূলে ফিরছেন দলে দলে।

সংগঠনকে আরও মজবুত করতে তৃণমূলী উদ্যোগ
২০২১-এ জঙ্গলমহলে তৃণমূল অপেক্ষাকৃত ভালো ফল করেছে। ২০১৯-এর ব্যর্থতা ঢেকে তৃণমূলের এই কামব্যাকও জোয়ার এনেছে দলে। সামনে গ্রাম পঞ্চায়েত, পুরসভা, তারপর লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনকে আরও মজবুত করতে চাইছে। তাই দল ছেড়ে যাওয়া নেতা-নেত্রীদের থেকে কর্মীদের ফেরাতে বেশি মনোযোগী হয়ে উঠেছে তৃণমূল। রাজ্যের সর্বত্রই এই হাওয়া চলছে বর্তমানে।












Click it and Unblock the Notifications