২০০-র বেশি আসনে বাংলায় জিতবে বিজেপি, শুভেন্দুকে পাশে নিয়ে ফের হুঙ্কার অমিত শাহের
২০০-র বেশি আসনে বাংলায় জিতবে বিজেপি, শুভেন্দুকে পাশে নিয়ে ফের হুঙ্কার অমিত শাহের
শুভেন্দুকে পাশে পেয়ে দ্বিগুণ উৎসাহে মমতা সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিলেন অমিত শাহ। মেদিনীপুরের কলেজ মাঠের সভা থেকে আবারও ২০০-র বেশি আসনে বাংলায় বিজেপি জিতবে বলে হুঙ্কার দিয়েছেন অমিত। নাড্ডার উপর হামলায় বিজেপি ভয় পায় না। উল্টে আরও যোশ নিয়ে বিজেপি নেতারা ময়দানে নামবে বলে দাবি করেছেন অমিত শাহ। বিজেপিকে ৫ বছর বাংলা শাসনের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন অমিত। ৫ বছরে বাংলাকে সোনার বাংলা তৈরি করে দেবে বিজেপি এমনই দাবি অমিত শাহের।

২০০-র বেশি পাবে বিজেপি
তৃণমূলের পতন শুরু হয়ে গিয়েছে। তার সূত্রটা ধরে দিয়েছেন শুভেন্দু। বিজেপিতে ৬ তৃণমূল বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের কলেজ মাঠে ঐতিহাসিক যোগদানকে সাক্ষী রেখে অমিত শাহ হুঙ্কার দিয়েছে। তিনি দাবি করেছেন মমতাদিদি দেখতে থাকুন ২০০ বেশি আসনে বিজেপি জিতবে বাংলায়। বাংলায় তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন অমিত। আর তার সূচনা করে দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুভাইয়ের নেতৃত্বে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন সকলকে অভিনন্দন জানিয়েছেন অমিত শাহ।

দলবদল নিয়ে মমতাকে আক্রমণ
বিজেপি দল ভাঙাচ্ছে বলে অভিযোগ করেছিলেন মমতা। শুভেন্দুর যোগদানের পর পাল্টা আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেছেন একুশের ভোট আসতে আসতে তৃণমূলে একা রয়ে যাবেন দিদি। দলবদল নিয়ে যিনি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি নিজেও তো দল বদলে এসেছিলেন বলে মমতাকে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়েিছলেন মমতা। সেসময় একাধিক কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

বাংলায় পরিবর্তন চাই
আবারও বাংলার পরিবর্তন নিয়ে সরব হয়েছেন অমিত শাহ। তিনি সভায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, বামেদের সুযোগ দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছেন। এবার বিজেপিকে ৫ বছর সুযোগ দিন। বাংলাকে সোনার বাংলা গড়ে দেবে বিজেপি। বাংলায় উন্নয়নের জোয়ার বইবে। মোদী সরকারে সব কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ বাংলার মানুষ পাবেন। বাংলার সব সমস্যার সমাধান করে দেবে বিজেপি।

ভয় পায় না বিজেপি
এদিন মেদিনীপুরের সভা থেেক ফের জেপি নাডডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন অমিত শাহ। তিনি মমতাকে আক্রমণ করে বলেছেন নাড্ডার কনভয়ে হামলা হয়েছে। তাতে ভয় পায় না বিজেপি। বরং দ্বিগুণ যোশ নিয়ে ময়দানে নামবে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য নাড্ডার উপর হামলার পরেই কৈলাশ বিজয়বর্গীয় নিরাপত্তা বাড়ানো হয়। রাজ্যে তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।












Click it and Unblock the Notifications