Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঘাটাল লোকসভা ভোটের সব নথি, ফুটেজ সংরক্ষণ করতে হবে, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটে কারচুপি হয়েছে। এই মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সিসিটিভি ফুটেজ, ইভিএম মেশিন, ব্যালট সহ একাধিক জিনিস সংরক্ষণ করতে হবে। এই কথা শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার দুই অভিনেতার রাজনৈতিক টক্কর ছিল। বিজেপির তরফ থেকে হিরণ চট্টোপাধ্যায় মাটি আঁকড়ে পড়েছিলেন। দেব তাঁর নিজের কেন্দ্রে জেতার জন্য প্রচার করেছেন। ভোটের ফলাফল দেবের অনুকূলে যায়। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রার্থী।

hiran chatterjee and highcourt

কেশপুর এলাকার বুথগুলিতে ভোটের দিন ব্যাপক রিগিং হয়েছে। এই অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী হীরণ চট্টোপাধ্যায়। ভোটের দিন বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা তাঁকে আটকে দেয়। ভোটকেন্দ্রে হিরণকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। তখনই নির্বাচন প্রহসনের কথা জানিয়েছিলেন বিজেপি প্রার্থী।

ভোটের ফল প্রকাশিত হয়। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃতীয় বারের জন্য জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। লড়াই দিয়েও শেষ পর্যন্ত হারতে বাধ্য হন বিজেপি প্রার্থী। কয়েক লক্ষ ভোটের ব্যবধানে দেবের কাছে হিরণ হেরে যান। পরে তিনি কলকাতা হাইকোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে তিনি মামলা দায়ের করেছিলেন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে এই মামলার শুনানি চলছে। শুক্রবার শুনানিতে বড় নির্দেশ দিলেন বিচারপতি। ঘাটাল লোকসভা কেন্দ্রের সব ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ডিভিআর, ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ করে রাখতে হবে। নির্বাচন কমিশন এই সব সংরক্ষণের কাজ করবে।

পাশাপাশি মামলার জন্য সব পক্ষকে নোটিশ ইস্যু করার নির্দেশ বিচারপতি বিভাস পট্টনায়কের। অর্থাৎ, জাতীয় নির্বাচন কমিশন, অভিনেতা দেবও এবার এই মামলায় যুক্ত হলেন। সিসিটিভি ফুটেজের ফরেনসিক পরীক্ষা বিষয়ে আগামী শুনানিতে আলোচনা হবে। আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+