অ্যাপ ক্যাবের সঙ্গে ধর্মঘটে হলুদ ট্যাক্সিও, শহরে চরমে ট্যাক্সি সংকট
মঙ্গলবার সকাল থেকেই দুর্ভোগে সাধারণ মানুষ। শিয়ালহ, হাওড়া স্টেশনে চরম ট্যাক্সি সংকট। একদিকে অ্যাপ ক্যাবের ধর্মঘটের আজ দ্বিতীয়দিন অন্যদিকে হলুদ ট্যাক্সিরও ধর্মঘট চলছে।
মঙ্গলবার সকাল থেকেই দুর্ভোগে সাধারণ মানুষ। শিয়ালহ, হাওড়া স্টেশনে চরম ট্যাক্সি সংকট। একদিকে অ্যাপ ক্যাবের ধর্মঘটের আজ দ্বিতীয়দিন অন্যদিকে হলুদ ট্যাক্সিরও ধর্মঘট চলছে। যার জেরে একটি ট্যাক্সিরও দেখা নেই শহরে।

দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এমনকী রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যও মিলছে না ট্যাক্সি। দমদম বিমান বন্দরের অবস্থা আরও সঙ্কটজনক। ট্যাক্সি বা পেয়ে সমস্যায় পড়ছেন বিমান যাত্রীরা। এই সুযোগে মোটা টাকা ভাড়া হাঁকছে ভাড়ার গাড়িগুলি।
ভাড়াবৃদ্ধির দাবিতে সোমবার থেকে টানা ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছেন অ্যাপ ক্যাব চালকরা। সোমবার রাস্তায় নিত্যযাত্রীদের ভরসা ছিল হলুদ ট্যাক্সি। কিন্তু মঙ্গলবার তারাও ধর্মঘটে সামিল। ফলে রাস্তায় বেরোলেই দেখা যাচ্ছে যাত্রীদের ভোগান্তি।।
অ্যাপ ক্যাব চালকদের অভিযোগ, লভ্যাংশের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। পর্যাপ্ত টাকা দিচ্ছে না অ্যাপ ক্যাব সংস্থাগুলি। পাশাপাশি রাস্তায় বেরোলে পুলিসি হয়রানির স্বীকারও হচ্ছেন তাঁরা। তারই প্রতিবাদে টানা দু'দিনের ধর্মঘট।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications