হঠাৎই ফোন মেট্রোর নির্মাণকর্মীর! ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর আর্তি
ভেঙে পড়েছে মাঝেরহাট ব্রিজ। বেশ কয়েকজন চাপা পড়েছেন নিচে। সেরকমই একজন ফোন করে বাঁচানোর আর্তি জানালেন সহকর্মীকে ফোন করে।
ভেঙে পড়েছে মাঝেরহাট ব্রিজ। বেশ কয়েকজন চাপা পড়েছেন নিচে। সেরকমই একজন ফোন করে বাঁচানোর আর্তি জানালেন সহকর্মীকে ফোন করে। যদিও সেখানে থাকা বাকি সহকর্মীর খোঁজ নেই বলেই জানিয়েছেন, ফোন পাওয়া ওই কর্মী।

মাঝেরহাট ব্রিজের মোমিনপুরের দিকে থাকা অংশ ভেঙে পড়েছে। সেই অংশের নিচেই থাকার বন্দোবস্ত হয়েছিল জোকা বিবাদী বাগ মেট্রোর নির্মাণকর্মীদের। এক নির্মাণকর্মী জানিয়েছেন, সেখানে ৭০ জনের থাকার বন্দোবস্ত ছিল। বিভিন্ন শিফটে কাজ করেন তাঁরা।
ব্রিজের নিচে কতজন আটকে পড়েছেন, সেই প্রশ্ন ওঠার মধ্যেই মেট্রোর এক নির্মাণকর্মীর কাছে ফোন আসে তাঁরই এক-সহকর্মীর। তাঁকে বাঁচানোর আর্তি জানান। তবে সঙ্গে আরও চারজন ছিলেন। তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। এমন কী সেই কর্মী ফোন করেছিলেন, পরে তাঁকেও আর ফোনে পাওয়া যায়নি।
ব্রিজের যে অংশের নিচে কর্মীদের থাকার বন্দোবস্ত ছিল, সেই অংশে উদ্ধারকাজ শুরু করেন উদ্ধারকারীরা। দুজন সেখানে আটকে রয়েছেন বলে খবর পাওয়া যায়। ভিতর থেকে সাড়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন উদ্ধার কাজে যাওয়া দমকলকর্মীরা।












Click it and Unblock the Notifications