ফের অস্বাভাবিক মৃত্যু, বেহালায় উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ
ফের অস্বাভাবিক মৃত্যু, বেহালায় উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ
বৃহস্পতিবার এক গৃহবধূর থেঁতলানো রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বেহালায়। বেহালার জয়শ্রী পার্ক এলাকায় রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত ওই মহিলার নাম নীলা ভট্টাচার্য। বয়স ৪২ বছর। বেহালার আনন্দ পল্লিতে থাকতেন তিনি।

এলাকাবাসী জানিয়েছে, বুধবার সন্ধ্যাতেও তাঁরা ওই মহিলাকে দেখেছিলেন। তখন সুস্থ-ই ছিলেন তিনি। তবে নিহত ওই গৃহবধূর নেশা করার অভ্যাস ছিল। প্রায়শই যখন-তখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন। বুধবার রাতেও বাড়ি থেকে বেরিয়ে যান। এরপরই আজ জয়শ্রী পার্ক এলাকায় একটি গলির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, নিহত মহিলার মাথার পেছন দিকে ক্ষতচিহ্ন রয়েছে। কোনও কিছু ভারী কিছু দিয়ে আঘাতে থেঁতলে দেওয়া হয়েছে যেন। বাদিকে চোখের কাছেও ক্ষতচিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনও ভারী বস্তু দিয়ে ওই গৃহবধূর মাথার পিছনে আঘাত করে খুন করা হয়েছে তাঁকে।
পুলিশ এদিন সকালে রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ। ময়নাতদন্তের পরই ওই মহিলার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে অনুমান করা হচ্ছে।












Click it and Unblock the Notifications