Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মর্জি মতো চলছে ট্রেন, অজুহাত দিয়ে দায় এড়ানোর চেষ্টা রেলের , কেন এতো অভিযোগ লোকাল ট্রেন পরিষেবা নিয়ে

রুটি রুজির জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ শহরতলি থেকে আসেন কলকাতায়। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত নানা সময়ে তাঁদের যাতায়াত করতে হয়ে। লোকাল ট্রেনের নিয়ামানুবর্তিতার উপরেই নির্ভর করে তাঁদের রুটি রুজির সিংহভাগ। কিন্তু এই লোকাল ট্রেনই এখন তাঁদের দিন যাপনের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।

ভোর থেকে রাত পর্যন্ত একের পর এক রুটে লেটে চলছে লোকাল ট্রেন। রোগজার তো বটেই তার সঙ্গে পড়ুয়ারাও চরম সমস্যায় পড়ছেন। সঠিক সময়ে কর্মক্ষেত্রে পৌঁছতে না পারায় প্রতিদিনই লেট মার্ক পড়ছে। তারসঙ্গে কর্মক্ষেত্রে বড়বাবুর চোখরাঙানি সহ্য করতে হচ্ছে। পড়ুায়ারা নির্দিষ্ট সময়ে স্কুল কলেজে পৌঁছতে পারছেন না। পরীক্ষা দিতে যাওয়া নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

Local Train

রেল ট্র্যাকে একের পর এক বন্দেভারত এক্সপ্রেস নামছে ঠিকই কিন্তু সাধারণ রেল পরিষেবা কার্যত লাটে উঠেছে। রেল ট্র্যাকের আধুনিকীকরণের নাম করে দিনের পর দিন বাতিল করা হচ্ছে একের পর এক লোকাল ট্রেন। শিয়ালদহ মেইন এবং দক্ষিণ শাখায় নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে লোকাল ট্রেন পরিষেবা।

শুধু শিয়ালদহ নয় হাওড়া মেইন এবং কর্ড লাইনেও একই অবস্থা। স্টেশনে এসে যাত্রীরা জানতে পারছেন একের পর এক ট্রেন বাতিল। ঠেলাঠেলি গুঁতোগুঁতি করে পরের ট্রেনে উঠে পৌঁছতে হচ্ছে গন্তব্যে। কেই ভিড় ঠেলে উঠতে পারছেন। কেউ পারছেন না। প্রতিদিন শহরে যে কেবল কাজ আর পড়াশোনার জন্যই মানুষ আসেন তা নয়। অনেকে চিকিৎসা করাতে আসেন। রোগী নিয়ে ভিড় ট্রেনে উঠতে পারছেন না অনেকেই।

কেউ চাকরির ইন্টারভিউ দিতে আসছেন তো কেউ পড়াশোনা করতে। কিন্তু প্রতিদিন ট্রেনের সমস্যায় নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের। কয়েক মাস আগেই শিয়ালদহে প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য একাধিক ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল। যার জেরে চরম ভোগান্তির শিকার হয়েছিলেন যাত্রীরা। ভিড়ে ঠাসাঠাসি করে উঠতে গিয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অনেকেই। তার পরেও হুঁশ ফেরেনি রেলের। বারবার তাঁরা নানা অজুহাত দিয়ে গিয়েছেন। যাত্রী সাচ্ছন্দ্যের জন্য রেলের আধুনিকিকরণ হচ্ছে বলে বারবার দাবি করেছেন তাঁরা। কিন্তু তার কোনওটাই হয়নি। উল্টে আরও বেড়েছে যাত্রী দুর্ভোগ।

ধৈর্যের বাঁধ ভাঙছে যাত্রীদের। মাঝে মধ্যেই রেল অবরোধ করে তাঁদের ক্ষোভ উগরে দিচ্ছেন যাত্রীরা। বুধবার তার একপ্রকার বহিঃপ্রকাশ দেখা গেল শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে। ডায়মন্ড হারবার, মগরাহাট থেকে শুরু করে একাধিক স্টেশনে রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখান যাত্রীরা। শত বোঝানোতেও তাঁরা বিক্ষোভ তুলতে রাজি হচ্ছিলেন না। প্রায় ৫ ঘণ্টা রেল অবরোধের পর যাত্রীরা বিক্ষোভ তুলে নেন।

এদিকে জানা যাচ্ছে রেলের এই অনিয়মিয়তার অন্যতম কারণ কর্মী সংকট। লোকো পাইলটের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে রেলের। একটি ট্রেন চালিয়ে শিয়ালদহ পৌঁছনোর পরে পরের ট্রেন ছাড়ে। কারণ সেই লোকো পাইলটই আবার পরের ট্রেনটি চালিয়ে নিয়ে যায়। এছাড়াও একাধিক ক্ষেত্রে রেলের কর্মী সংকট তৈরি হয়েছে। তার জেরে একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনাও ঘটে চলেছে। এর শেষ কবে? এটাই কি অমৃতকাল ভারতের নমুনা?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+