বিজেপির সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের কর্মীদের! নেপথ্যে কোন কারণ

বিজেপির সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের কর্মীদের! নেপথ্যে কোন কারণ

দীর্ঘদিনের দলের সক্রিয় নেতাকে পদ থেকে অপসারণের প্রতিবাদে রবিবার দুপুরে রাজ্য বিজেপির সদর কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ গেরুয়া শিবিরের কর্মীদের। হেস্টিংসের অফিসে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

বিজেপির সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ গেরুয়া শিবিরের কর্মীদের! নেপথ্যে কোন কারণ

তিনি বিষয়টি নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন। তবে রবিবার দুপুরে এ নিয়ে বেশ অশান্তি ছড়িয়ে পড়ল বিজেপির রাজ্য সদর দপ্তরের সামনে।দলীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক বিজেপি সাংগঠনিক জেলার দায়িত্ব সামলেছেন শুভঙ্কর দত্ত মজুমদার নামে এক নেতা। জনপ্রিয়ও ছিলেন তিনি। কিন্তু একুশের ভোটের আগে আচমকাই তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দলের সাধারণ কর্মী হিসেবে নিয়োগ করা হয়। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন দলীয় কর্মীরা।

তাঁদের দাবি, শুভঙ্কর দত্ত মজুমদারের মতো নেতারা দলের উপযুক্ত কার্যকর্তা। তাঁর নেতৃত্বে সংগঠন অনেক মজবুত হয়ে উঠেছে। তাই একুশের ভোটের আগে তাঁকে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত দলের সাধারণ কর্মীরা কিছুতেই সহজভাবে মেনে নিতে পারছেন না। রবিবার শুভঙ্কর দত্ত মজুমদারের ছবি দেওয়া হোর্ডিং নিয়ে হেস্টিংসে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখান শয়ে শয়ে দলীয় কর্মীরা। বিক্ষোভ সামাল দিতে পুলিশকেও যথেষ্ট বেশ বেগ পেতে হয়। শেষে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এ নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে বিক্ষোভের আঁচ খানিকটা কমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+