অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আর্জিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা নিষ্পত্তি হাইকোর্টে

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আর্জিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা নিষ্পত্তি

রাজ্যে অবাধ ও স্বচ্ছ নির্বাচন সংগঠিত করবে নির্বাচন কমিশন। এই আশা রেখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আর্জিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ সংগঠিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এবিষয়ে হস্তক্ষেপ করতে পারেনা আদালত।

 জনস্বার্থ মামলা নিষ্পত্তি

শুক্রবার আগামী ২১ এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার আগেই রাজ্যের একের পর এক হিংসাত্মক ঘটনার প্রসঙ্গ তুলে এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাদায়ের করেন প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল (এজি) বিমল চট্টোপাধ্যায়। এদিন সেই মামলার শুনানি ছিল রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

মামলায় মামকারির আইনজীবীর দাবি, গত ২০১১ সাল, ২০১৬ বিধানসভা নির্বাচন এবং ২০১৯ লোকসভা নির্বাচন এছড়াও পৌর ও পঞ্চায়েত নির্বাচনে একের পর এক হিংসার ঘটনা হয়েছে। যা রাজ্যের এবং রাজ্যের মানুষের জন্য খুবই ভয়ংকর। এতে গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে। তাই একজন শান্তি প্রিয় নাগরিকের পক্ষে হিংসার এই ঘটনা অসহনীয় বলেও ব্যক্ত করেছেন তিনি। রাজ্যে ভীত সন্ত্রস্ত হয়ে বাঁচতে হচ্ছে বলেও অভিযোগ এনেছেন তিনি।
পাল্টা নির্বাচন কমিশনের তরফে এদিন জানানো হয়, শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচন করতে সব রকম ভাবে প্রস্তুত কমিশন। ইতিমধ্যেই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ইসছে। এখনও আরও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। সুতরাং অশান্ত হওয়ার জায়গা থাকবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+