সাত সকালে মানিকতলায় দুর্ঘটনা, চায়ের দোকানে লরির ধাক্কা, মৃত ২, আশঙ্কা জনক ২
সাত সকালে মানিকতলায় দুর্ঘটনা, চায়ের দোকানে লরির ধাক্কা, মৃত ২, আশঙ্কা জনক ২
সাত সকালে মহানগরে দুর্ঘটনা। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৪ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আজ ভোরে মানিকতলা বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। মানিক তলা বাজারে রাস্তার ধারের ফুটপাথের উপর থাকা একটি চায়ের দোকানে এসে ধাক্কা মারে লরিটি। পরে এই ঘটনায় ২জন হাসপাতালে মারা যান। অন্য ২ জনের অবস্থা আশঙ্কা জনক।

ভোরে চায়ের দোকানটি খুলেছিল। বেশ কয়েকজন সেই চায়ের দোকানে সেসময় ছিলেন। হঠাৎ করে দ্রুত গতিতে আসা লরিটি ফুটপাথের উপর উঠে পড়ে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাসস্ট্যান্ডের শেড । তার মধ্যে চাপা পড়ে যান চার থেকে পাঁচ জন। সেসময় সেখান থেকে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে ক্রেন এনে চাঙর সরিয়ে উদ্ধার করা হয় তাঁদের। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিস গোটা এলাকা িঘরে রেখেছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। কী করে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications