দিল্লির শাহেনশাদের অ্যাজেন্ডা পূরণ করছেন রাজ্যপাল, ধনখড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে তৃণমূল

দিল্লির শাহেনশাদের অ্যাজেন্ডা পূরণ করছেন রাজ্যপাল, ধনখড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে তৃণমূল

সংবিধান মানছেন না রাজ্যপাল। সংবিধানের লক্ষ্মণ রেখা লাগাতার লঙ্ঘন করে চলেছেন জগদীপ ধনখড়। প্রতিবাদে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। সংবিধান লঙ্ঘনকারী রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস। তাতে সরাসরি দিল্লির শাসক দলের কাজ করছনে রাজ্যপাল এমনই অভিযোগ জানানো হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে সরাসরি এমনই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়।

রাজ্যপালকে অপসারণের দাবি

রাজ্যপালকে অপসারণের দাবি

দিল্লির শাহেনশাহদের অ্যাজেন্ডা পূরণ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছেন। ভারতের ইতিহাসে যা কখনও ঘটেনি। রাজ্যের পুলিস প্রশাসন নিয়ে প্রশ্ন তুলছেন এমনকী পুলিশের তালিকা তৈরি করছেন। একের পর এক সংবিধানের লক্ষ্মণরেখা লঙ্ঘন করে চলেছেন রাজ্যপাল। তার প্রতিবাদে এবার সরাসরি রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপারে অপসারণ চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস।

দিল্লির শাসক দলের হয়ে কাজ

দিল্লির শাসক দলের হয়ে কাজ

দিল্লির শাসক দলের হয়ে কাজ করছেন রাজ্যপাল জগদীর ধনখড়। লাগাতার রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে আক্রমণ শানিয়ে চলেছেন। বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সরব হয়েছেন। যা কোনওভাবেই রাজ্যপালের এক্তিয়ারের মধ্যে পড়ে না। বিধানসভা সার্বভৌমত্বে আঘাত হানছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার প্রকাশ্যে রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি একের পর এক রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন। যা কোনওভাবেই রাজ্যপালের এক্তিয়ারে পড়ে না।

নাড্ডার উপর হামলা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ

নাড্ডার উপর হামলা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ

নাড্ডার উপর হামলার ঘটনার পর সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে বলেছিলেন। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস প্রশাসনের ২১ জনের তালিকা তিনি তৈরি করে রেখেছেন বলেও প্রকাশ্যে দাবি করেছিলেন। যাঁরা শাসক দলের হয়ে কাজ করছেন বলে প্রকাশ্যে অভিযোগ করেন রাজ্যপাল।

অমিত শাহের কাছে নালিশ

অমিত শাহের কাছে নালিশ

রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রশ্ন তুলে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছিলেন। দিল্লিতে সাংবিধানিক বৈছক করে সরাসরি মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল ধনখড়। তারপরেও থামেননি একাধিকবার সাংবিধানিক বৈঠক করে সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করেছেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+