রাষ্ট্রপতি শাসন জরি হলেও লড়ে বাংলায় সরকার গড়বে তৃণমূল, অমিতকে হুঁশিয়ারি সৌগতর

রাষ্ট্রপতি শাসন জরি হলেও লড়ে বাংলায় সরকার গড়বে তৃণমূল, অমিতকে হুঁশিয়ারি সৌগতর

রাজ্যের আইন শৃঙ্খলা নেই দাবি করে বারবার রাষ্ট্রপতি শাসন জারির কথা বলতে শুরু করেছে। রবিবার বোলপুর সফরেও একই কথা বলেছেন অমিত শাহ। পাল্টা আক্রমণ শানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় দাবি করেছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলেও তৃণমূল কংগ্রেস লড়ে ফের ক্ষমতায় আসবে। অর্থাৎ রাজ্যে যে পরিস্থিতিই তৈরি করুক বিজেপি তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে বলে পাল্টা হুঙ্কার দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।

 অমিতকে আক্রমণ সৌগতর

অমিতকে আক্রমণ সৌগতর

বোলপুরে রোড শো থেকে ফের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন অমিত শাহ। আগে থেকেই বিজেপি বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়েছিল। একাধিক বার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির কথা বলেছেন বিজেপি নেতারা। পাল্টা অমিত শাহকে আক্রমণ শানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় দাবি করেছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হলেও লড়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস লড়াই করে জয় ফিরিয়ে আনবেন বলে হুঙ্কার দিয়েছেন সৌগত রায়।

বিজেপিেত শুভেন্দু

বিজেপিেত শুভেন্দু

শনিবারই মেদিনীপুরের মহাযোগদান করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরে একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগদান করেন। তারপরেই অমিত শাহ হুঙ্কার দিয়েছেন বাংলার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী হবেন। শুভেন্দুর নাম উচ্চারণ না করলেও পরোক্ষে ইঙ্গিত দিয়ে রেখেছেন। সৌগত পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন, বিজেপি কোনও দিন শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করবে না কারণ শুভেন্দু কোনও দিন আরএসএস করেননি। যে পদের লোভে শুভেন্দু বিজেপিতে গিয়েছেন তার কোনও আশাই পূরণ হবে না বলে আক্রমণ শানিয়েছেন সৌগত রায়।

বিশ্বাস ঘাতক শুভেন্দু

বিশ্বাস ঘাতক শুভেন্দু

বিজেপিতে যোগদানের পরেই শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ শানিয়েছিলেন সৌগত রায়। তিনি অভিযোগ করেছেন এতো পদ পাওয়ার পরেও যে মুখ্যমন্ত্রী হওয়ার লোভে অন্য দলে যায় সে বিশ্বাসঘাতক ছাড়া আর কিছুই নয়। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দুর সঙ্গে দলের দূরত্ব মেটানোর জন্য সৌগতকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শুভেন্দুর সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন সৌগত। কিন্তু তাতে সমস্যা মেটেনি। উল্টে শুভেন্দুকে নিয়ে প্রকাশ্যে কথা বলায় অসন্তোষ প্রকাশ করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক

মমতাকে আক্রমণ শুভেন্দুর

মমতাকে আক্রমণ শুভেন্দুর

বিজেপিতে যোগ দেওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু। ১০ বছরে বাংলার কোনও উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেননি বলে স্লোগান তুলেছেন শুভেন্দু। এমনকী দলীয় কর্মীদের খোলা চিঠিতে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+