ফের প্রতারণার শিকার তৃণমূল সাংসদ, এবার ভুয়ো ইডি অফিসার সেজে জালিয়াতির চেষ্টা

ফের প্রতারণার শিকার তৃণমূল সাংসদ, এবার ভুয়ো ইডি অফিসার সেজে জালিয়াতির চেষ্টা

ফের প্রতারণার শিকার তৃণমূল কংগ্রেস সাংসদ। মিমি চক্রবর্তীর পর প্রতারণার শিকার হলেন সাংসদ শান্তনু সেন। ভুয়ো ইডি অফিসার সেজে তাঁকে প্রতারণা করা হয় বলে অভিযোগ। লালবাজারে অভিযোগ জানান সাংসদ। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। সাংসদ জানিয়েছেন ইডি অফিসার পরিচয় দিয়ে তাঁকে ফোন করেছিলেন এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় তিনি অভিযোগ দায়ের করেন।

শহরে ফের ভুয়ো অফিসার

শহরে ফের ভুয়ো অফিসার

এবার ভুয়ো ইডি অফিসার সেজে প্রতারণার অভিযোগ। তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনকে প্রতারণা করা হয় বলে অভিযোগ। সাংসদ নিয়ে এই নিয়ে লালবাজারে অভিযোগ জানিয়েছেন। লালবাজারে সাংসদ অভিযোগ করেছেন গতকাল তাঁকে এক ব্যক্তি ফোন করেছিলেন। নিজেকে ইডি অফিসার বলে পরিচয় দেন। সাংসদের সন্দেহ হওয়ায় তিনি লালবাজারে অভিযোগ জানান। তারপরেই তৎপর হয় পুলিশ। এই ঘটনায় গতকালই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 ভুয়ো টিকাকাণ্ড

ভুয়ো টিকাকাণ্ড

এর আগে কসবায় ভুয়ো টিকা শিবিরের ফাঁদে পড়েছিলেন সাংসদ মিমি চক্রবর্তী। দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি ভুয়ো পুর কমিশনার সেেজ টিকাকরণ ক্যাম্প চালাচ্ছিন। সেখানে উদ্বোধনে গিয়েছিলেন মিমি। এমনকী নিজেও সেখানে টিকা নিয়েছিলেন। তারপরেই তিনি বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে তিনি ফোন করে কলকাতা পুরসভাকে জানান। এবং তার পরেই প্রকাশ্যে আসে দেবাঞ্জন দেবের প্রতারণার জাল।

 ভুয়ো সিবিআই

ভুয়ো সিবিআই

ভুয়ো টিকাকাণ্ডের পর ভুয়ো সিবিআই অফিসারের ঘটনাও প্রকাশ্যে এসেছে। দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল হুগলির এক যুবককে। যিনি ভুয়ো সিবিআই অফিসার সেজে প্রতারণার জাল ছড়াচ্ছিলেন। তাঁর স্ত্রীর অভিযোগের পরেই তৎপর হয় পুলিশ। এবং দিল্লির হোটেল থেকে গ্রেফতার করা হয় সেই যুবককে।

ভুয়ো টিকাকাণ্ডের প্রতিবাদ

ভুয়ো টিকাকাণ্ডের প্রতিবাদ

ভুয়ো টিকাকাণ্ডে অভিযুক্তদের কড়া শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি এই নিয়ে সরব হয়েছে। বিজেপি নেতাদের অভিযোগ ভুয়ো টিকা কাণ্ডে শাসক দলের নেতা মন্ত্রীরা জড়িত রয়েছেন। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। পুরসভা অভিযানও করেছেন দিলীপ ঘোষরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+