লক্ষণরেখা নিয়ে রাজ্যপাল ধনকড়ের বার্তা! পাল্টা দিলেন কল্যাণ

রাজ্যপালের লক্ষণরেখা নিয়ে পাল্টা মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তিনি (রাজ্যপাল) যদি এটা বলে থাকেন, তাহলে খুব ভাল করেছেন।

রাজ্যপালের লক্ষণরেখা নিয়ে পাল্টা মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তিনি (রাজ্যপাল) যদি এটা বলে থাকেন, তাহলে খুব ভাল করেছেন। তবে তাঁকে (রাজ্যপাল) অনুরোধ করবেন আগে তেন তিনি বিজেপির সভাপতি এবং কর্মীদের বোঝান।

রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপালকে এদিন আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে খুব একটা কিছু জানেন বলে মনে হয় না। তাঁর মন্তব্য পশ্চিমবঙ্গের সংস্কৃতি চিরকালই ভাল ছিল, আছে, থাকবে। তিনি সবে এসেছেন তাই, পশ্চিমবঙ্গ সম্পর্কে তিনি খুব একটা কিছু ভাল জানেন না বলেও মন্তব্য করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ

এপ্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন. ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় নিয়ে গিয়েছেন, তা হয়ত জানা নেই তাঁর( রাজ্যপাল)।

 রাজ্যপালের 'লক্ষণ রেখা' বার্তা

রাজ্যপালের 'লক্ষণ রেখা' বার্তা

তিনি কখনও সীমা লঙ্ঘন করবেন না। কেউ সীমা লঙ্ঘন করবেন না। সবাই একসঙ্গে কাজ করলে বাংলা আবার সর্বোচ্চস্তরে পৌঁছবে। বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নানের পুজোয় সস্ত্রীক হাজির হয়ে মন্তব্য রাজ্যপালের। এর আগে কখনও সোনারপুর কিংবা কখনও পলতা, রাজ্যপালকে বলতে শোনা গিয়েছে সীমার মধ্যে থেকে কাজ করার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+