পূর্বস্থলীতে শুভেন্দুর পাল্টা সভা করবে তৃণমূল, মূল বক্তায় থাকছে বড় চমক, কাকে হাতিয়ার করছে শাসকদল

পূর্বস্থলীতে শুভেন্দুর পাল্টা সভা করবে তৃণমূল, মূল বক্তায় থাকছে বড় চমক, কাকে হাতিয়ার করছে শাসকদল

বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম সভা করলেন শুভেন্দু অধিকারী। প্রথম দিনেই তৃণমূলের বিরুদ্ধে আগুন ঝরানো বক্তৃতায় সভার উল্লাসে পারদ চড়ালেন তিনি। শুভেন্দুর রাস্তা সুগম হবে এটা কোনওভাবেই হতে দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেসও। তুরুপের তাস হাতে পেয়ে গিয়েছে। পূর্বস্থলীতে শুভেন্দুর সভার পাল্টা সভা করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর সেই সভাতেই থাকবে বড় চমক। সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ।

 শুভেন্দুর প্রথম সভা

শুভেন্দুর প্রথম সভা

বিজেপিতে যোগদান করার পরে মঙ্গলবার প্রথম জনসভা করলেন শুভেন্দু অধিকারী। বিেজপির সাধারণ কর্মী হিসেবে দিলীপের সঙ্গে সভায় ছিলেন তিনি। সেকারণেই দিলীপকে বসতে দেওয়া হয়েছিল সিংহাসনে। আর তার পাশে শুভেন্দুকে দেওয়া হয়েছিল সাধারণ একটা চেয়ার। কিন্তু জনসভায় যে সকলে শুভেন্দুকেই শুনতে এসেিছলেন সেটা স্পষ্ট হয়ে যায় শুভেন্দু বলতে ওঠার পরেই। করতালি আর উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা সভাস্থল।

 পাল্টা সভা তৃণমূলের

পাল্টা সভা তৃণমূলের

শুভেন্দুর সভায় কত ভিড় হয় সেটা নজর রাখবে তৃণমূল। আগেই জানিয়েছিলেন সৌগত রায়। সেই মতোই এবার শুভেন্দু যেখানে যেখানে সভা করবেন সেখানে সেখানে সভা করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পূর্বস্থলীতেও শুভেন্দুর সভার পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। তাতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সদ্য বিজেিপ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। থাকবেন কুণাল ঘোষও।

তৃণমূলে সুজাতা

তৃণমূলে সুজাতা

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার এক দিন পরেই বড় প্রত্যাঘাত করে তৃণমূল কংগ্রেসও। বিজেপি যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কুণাল ঘোষ ও সৌগত রায় সাংবাদিক বৈঠক করে সুজাতার হাতে দলীয় পতাকা তুলে। সাংবাদিক বৈঠকে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন সুজাতা। মুখ্যমন্ত্রী হওয়ার লোভেই শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন বলে অভিযোগ করেছেন সুজাতা। শুভেন্দুকে পচা আলু বলেও কটাক্ষ করেন তিনি।

 তুরুপের তাস সুজাতা

তুরুপের তাস সুজাতা

এখন সুজাতাকে হাতিয়ার করেই শুভেন্দুর বিরুদ্ধে ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সুজাতাকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছেন সৌমিত্র খাঁ। রাজনীতির জন্য তাঁর ঘর ভাঙছে তৃণমূল এমনই অভিযোগ করেছেন সৌমিত্র। পাল্টা সৌমিত্রকে বিজেপি চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন সুজাতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+