মাধ্যমিকে কমে গেল পরীক্ষার্থীর সংখ্যা, তবে ছাত্রীর সংখ্যা বৃদ্ধি! মঙ্গলে শুরু পরীক্ষা
ছাত্রীদের সংখ্যা বাড়লেও মাধ্যমিক মোট পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল এবার। তবে বাড়ছে পরীক্ষকের সংখ্যা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদের মাধ্যমিক পরীক্ষা।
ছাত্রীদের সংখ্যা বাড়লেও মাধ্যমিক মোট পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল এবার। তবে বাড়ছে পরীক্ষকের সংখ্যা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদের মাধ্যমিক পরীক্ষা। সোমবার সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি জানালেন ১৮ হাজারের মতো পরক্ষার্থী কমেছে গতবারের তুলনায়।

পর্ষদ সভাপতি জানান, এবারও ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা তাৎপর্যপূর্ণ হারে বেড়েছে। মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বেড়েছে ১৩ শতাংশের বেশি। সেইসঙ্গে তিনি জানান, ১১.৫৫-য় প্রশ্নপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরু হবে ১২টা থেকে। আর পরীক্ষা শেষ হবে বিকেল তিনটেয়।
পর্ষদ সভাপতি নির্দেশ দেন, টিচিং ও নন টিচিং স্টাফদের মোবাইল ব্যবহার করা যাবে না। মোবাইল সুইচড অফ করে রাখাতে হবে। অন্যথায় ব্যবস্থা নেবে পর্ষদ। তিনি বলেন, সবথেকে ভালো হয় পরীক্ষার দিন মোবাইল পরীক্ষা কেন্দ্রে না নিয়ে এলে।
একইসঙ্গে তিনি জানান, অ্যাডমিট কার্ড হারালে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। কোনও পরীক্ষার্থী আহত হলে, তার জন্য রাইটার থাকবে। আর পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া নিয়ে পর্ষদ সভাপতি বলেন, জন্মহার কমে যাওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমার অন্যতম কারণ হতে পারে। আমরা স্বাস্থ্য দফতরের এমন একটা রিপোর্ট পেয়েছি।
তিনি বলেন, আর অনেক কারণ থাকতে পারে, সেসব গবেষণা সাপেক্ষ। যদিও এই পরীক্ষার্থীর হার কমে যাওয়া উদ্বেগের নয় বলে জানিয়েছেন। আমরা মাধ্যমিক পরীক্ষাকে সুষ্ঠুভাবে শেষ করতে সমস্তরকম ব্যবস্থা নিয়েছি। এবার পরীক্ষকের সংখ্যাও বাড়ানো হয়েছে। বেড়েছে ৫০০ পরীক্ষক।












Click it and Unblock the Notifications