Suvendu Adhikari: রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত ১০ লক্ষ, মৃত্যু কয়েকশো: শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: সরকারের কাছে ডেঙ্গি নিয়ে কোনও তথ্যই নেই। এদিন বিধানসভা থেকে বেরিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপি চাইছে সঠিক তথ্য। বিরোধী দলনেতা পঞ্চায়েতের বোর্ড না হওয়ার ডেঙ্গি বাড়বাড়ন্ত, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন।
শুভেন্দু অধিকারী বলেন, দুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ থেকে ডেঙ্গু মশা আসছে। আজ ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। তিনি দাবি করেন, এদিন মুখ্যমন্ত্রীর হাতে কোনও তথ্য ছিল না। বিজেপি হল্লা করার জন্য আসেনি, তারা তথ্য চাইছেন, বলেছেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত এদিন ডেঙ্গি নিয়ে বিধানসভায় আলোচনা চেয়ে তুলতুবি প্রস্তাব আনে বিরোধীরা। কিন্তু অধ্যক্ষ তা নাকচ করে দেওয়ায় বিধানসভা থখেকে ওয়াকআউট করেন বিরোধী বিজেপি বিধায়করা। বিধানসভায় বাইরে গিয়ে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা-সহ অন্য বিধায়করা।
বিরোধী দলনেতা বলেন, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিধানসভার কাছে তথ্য দিতে দায়বদ্ধ। কতজনের টেস্ট করা হয়েছে, তার মধ্যে থেকে কতজনের পজিটিভ হয়েছে, কতজন হাসপাতালে আছে, কতজন মারা গিয়েছে সেই তথ্য দিতে উনি বাধ্য।
বিরোধী দলনেতা বলেন, ফেব্রুয়ারি মাস থেকে কাজ করার কথা। প্রতিবছর ১০০ কোটি টাকা কেন্দ্র দিয়ে থাকে। এতে পঞ্চায়েত, পুরসভা এবং সংশ্লিষ্ট দফতরগুলি জড়িত। স্বাস্থ্যসচিব ফেব্রুয়ারি মাস থেকে একটি মাত্র বৈঠক করেছেন।
এক্সটেনশন পাওয়ার মুখ্যসচিব বৈঠক করলেও সেখানে কারও কোনও বক্তব্য নেই। হাসপাতাল সুপার কিংবা আধিকারিকদের কোনও বক্তব্য নেই। বিরোধী দলনেতা অভিযোগ করেন, এই মুহূর্তে সারা রাজ্যে দশ লক্ষ মানুষ ডেঙ্গু আক্রান্ত।

বিরোধী দলনেতা বলেন, প্লেটলেট কমে গেলে তৃণমূলের নেতারা বড় হাসপাতালে চলে যাচ্ছেন, কেউ চিকিৎসা করাতে আমেরিকা যাচ্ছেন। কিন্তু সুন্দরবন, উত্তরবঙ্গের পাহাড় কিংবা পশ্চিমের জঙ্গলমহলের জনজাতিদের কাছে টাকা নেই।
এখন পর্যন্ত ডেঙ্গিতে সরকারিভাবে আটজনের মৃত্যু হয়েছে। এব্যাপারে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন, ডেঙ্গিতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। তিনি দায়িত্ব নিয়েই এই কথা বলছেন বলে জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালে যান, কলকাতার মধ্যে কসবা, তিলজলার বস্তি এলাকায় গিয়ে পরিস্থিতি দেখে আসুন।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?











Click it and Unblock the Notifications