পঞ্চায়েত নির্বাচন নিয়ে সিঙ্গল বেঞ্চের আদেশে 'অসন্তুষ্ট' মমতা! কী সিদ্ধান্ত রাজ্য সরকারের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সিঙ্গল বেঞ্চের আদেশে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। বিপাকে রাজ্য নির্বাচন কমিশনও। তাই বিষয়টি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য সরকার।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সিঙ্গল বেঞ্চের আদেশে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। বিপাকে রাজ্য নির্বাচন কমিশনও। তাই বিষয়টি নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য সরকার। সূত্রের খবর অন্নত এমনটাই। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সিঙ্গল বেঞ্চের আদেশে অসন্তুষ্ট মমতা! কী সিদ্ধান্ত রাজ্য সরকারের

এর আগে হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোরালো শুনানি চলে। সেই সময় একাধিক প্রশ্নের কোনও জবাব পাওয়া যায়নি রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীর কাছ থেকে।

বৃহস্পতিবার বিচারপতির নানা প্রশ্নের সম্মুখীন হন রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী। আদালতের নির্দেশের পর কীকী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান বিচারপতি। ৯ এপ্রিল বিকেল ৩টের পর ১০ এপ্রিল বিকেল ৩ টে পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তার তথ্য চান বিচারপতিরা। কিন্তু সেই সংক্রান্ত তথ্য রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে ছিল না। একইসঙ্গে এই সময়ে কমিশনের কাছে কতগুলি অভিযোগ জমা পড়েছে তাও জানতে চান বিচারপতিরা। এই সংক্রান্ত কোনও তথ্য দিতে পারেননি কমিশনের আইনজীবী। এরপরেই ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনকে তিনদিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেন বিচারপতি।

সূত্রের খবর, এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে নির্বাচন কমিশনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+