স্ত্রী-কন্যাকে কুপিয়ে ডানলপে আত্মহত্যার চেষ্টা যুবকের, মৃত স্ত্রী
বিকাশ কাপুর কোনও স্থায়ী কাজ করতেন না। তিনি মাঝেমধ্যে দর্জির কাজ করতেন। সংসারে অর্থনৈতিক অনটন ছিলই। তা নিয়ে পারিবারিক অশান্তিও হত।
কলকাতা, ২৯ নভেম্বর : স্ত্রী-কন্যাকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা চালাল যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বরানগর এলাকায়। মঙ্গলবার সকালে ডানলপ বাসস্ট্যান্ড সংলগ্ন আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় রক্তাক্ত দম্পতি ও তাঁদের কিশোরী কন্যাকে।আর জি করে নিয়ে গেলে স্ত্রী রেশমি কাপুরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মেয়ে পূজা ও বাবা বিকাশ কাপুর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি ডানলপের ওই আবাসনে বাড়ি ভাড়া নিয়ে এসেছিল কাপুর পরিবার। অভিযোগ, বিকাশ কাপুর কোনও স্থায়ী কাজ করতেন না। তিনি মাঝেমধ্যে দর্জির কাজ করতেন। সংসারে অর্থনৈতিক অনটন ছিলই। তা নিয়ে পারিবারিক অশান্তিও হত। সেই কারণেই এদিনের এই হিংসাত্মক ঘটনা ঘটল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় ও প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, কাছেই বাপের বাড়ি মৃত গৃহবধূ রেশমির। গতকাল রাতেই তিনি স্বামী-মেয়েকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন। রেশমিদেবীর বাপের বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সেখানে কোনও অশান্তি হয়নি। তবে ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা জানান রাতে বাপের বাড়ি থেকে ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।
সকালে পূজার আর্ত চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘরের মেঝে। তিনজনেই শরীরেরই ধারালো অস্ত্রের কোপ। পড়ে রয়েছে রক্তমখা ছুরিও। তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে রেশমি ও পূজাকে পাঠানো হয় আরজি করে। আরজি করে রশমিকে মৃত বলে ঘোষণা করা হয়। পূজা সুস্থ হলে জেরা করবে পুলিশ। জেরা করা হবে বিকাশ কাপুরকেও।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications