একবছর পর ভাইফোঁটায় মমতার বাড়িতে কানন, সঙ্গী বৈশাখী! তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে
ভাইফোঁটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে স্নেহের কানন। মধ্যে একবছর বাদ দিয়ে শোভন চট্টোপাধ্যায় এদিন বান্ধবী বৈশাখীকে নিয়ে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।
ভাইফোঁটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে স্নেহের কানন। মাঝে একবছর বাদ দিয়ে শোভন চট্টোপাধ্যায় এদিন বান্ধবী বৈশাখীকে নিয়ে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়, এই কথা ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এবার পুরনো দলেই ফিরতে চলেছেন শোভন।

ভাইফোঁটায় বড় রাজনৈতিক চমক
এবারের ভাইফোঁটায় সব থেকে বড় রাজনৈতিক চমক যদি কিছু থাকে তাহলে, তা হল শোভন চট্টোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়া। দুপুর দেড় নাগাদ গোলপার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির উদ্দেশে যান তাঁরা।

ব্যতিক্রম ছিল গতবছর
প্রতিবছরেরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বড় করেই ভাইফোঁটার আয়োজন হয়ে থাকে। সেই ভাঁইফোটায় শোভন চট্টোপাধ্যায় পাওয়া যেত প্রতিবছরই। ব্যতিক্রম ছিল গত বছর। মন্ত্রিসভা কিংবা মেয়র পদে ইস্তফা না দিলেও তাঁকে গতবছরের ভাইফোঁটায় দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। গতবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোতেও অনুপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়।

অনুযোগ করেছিলেন স্ত্রী রত্না
শোভন চট্টোপাধ্যায় যে প্রথমবারের জন্য ২০১৮-র ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাননি, সেকথা বারবার উল্লেখ করেছিলেন স্ত্রী রত্না। মমতার সঙ্গে দূরত্ব বাড়ার কথা উল্লেখ করেছিলেন তিনি। তবে এবার কি শোভন চট্টোপাধ্যায় পর্ণশ্রীর বাড়িতেও ফিরবেন, সেই প্রশ্নের উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি।

সম্পর্ক পোক্ত হয় বৈশাখীর সঙ্গে পার্থর সাক্ষাৎকারে
দিন তিনেক আগে, দীপাবলির আগের দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখানে দুজনের কথা হয় প্রায় দুঘন্টা। সেই সময় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কথাতেও জল্পনা তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে তিনি ঝুঁকেই রয়েছেন। আর তাঁরা দুজনেই রাজনীতি হওয়ায় রাজনীতির কথা হওয়াও স্বাভাবিক। বলেছিলেন নিজের উপলব্ধির কথা জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, কথা হয়েছে শোভন প্রসঙ্গেও। তবে সেসব কথা প্রেসকে বলার মতো নয়।

'ঠিক ছিল আগে থেকেই'
রাজনৈতিক মহলের একাংশের মত শোভন চট্টোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটায় যাবেন তা আগে থেকেই ঠিক ছিল। তাই রাজ্যপাল ভাঁইফোটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে চাইলেও, তাঁকে আমন্ত্রণ জানানো হয় কালী পুজোয়।

১৪ অগাস্ট বিজেপিতে যোগ
১৪ অগাস্ট বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে যোগ দেওয়ার পরে তাঁকে সক্রিয়ভাবে বিজেপিতে দেখা যায়নি।












Click it and Unblock the Notifications