এসআইআর কর্মকাণ্ডের মাঝেই নতুন ওয়েবসাইট খুলল নির্বাচন কমিশন, যাবতীয় কাজ হবে ওখানেই

এসআইআর বিতর্কের মাঝেই বাংলায় চালু হল নির্বাচন কমিশনের একটি নতুন ওয়েবসাইট। এই নতুন পোর্টালেই ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। গত ২৭ অক্টোবর রাজ্যে SIR এর কথা ঘোষণা করা হয়েছিল। এর ঠিক পরের দিনই, অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের সিইও দফতরের পুরনো ওয়েবসাইটটি কাজ করছিল না।

এই ঘটনায় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কারণ অনেকেই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন যা ওই ওয়েবসাইট থেকেই পাওয়ার কথা ছিল। ওয়েবসাইট অকেজো হয়ে পড়ায় সেটি সম্ভব হচ্ছিল না। এই পরিস্থিতিতে সিইও দফতর একটি নতুন ওয়েবসাইট চালু করেছে, যার ঠিকানা হল https://ceowestbengal.wb.gov.in/।

সিইও দফতর সূত্রে বলা হয়েছে, এই নতুন ওয়েবসাইট থেকে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। এছাড়াও, SIR সংক্রান্ত যাবতীয় কাজ এই পোর্টালেই সম্পন্ন হবে।

ভোটার তালিকা খোঁজার ক্ষেত্রে উল্লিখিত ওয়েবসাইটে ক্লিক করলে একটি পাতা খুলবে। সেখানে রাজ্যের সমস্ত জেলার নাম থাকবে। আপনি বা আপনার বাবা-মা ২৩ বছর আগে যে জেলার ভোটার ছিলেন, প্রথমে সেই জেলার নামে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট জেলার বিধানসভাগুলির নাম দেখা যাবে।

আপনার বিধানসভা কেন্দ্রের নামে ক্লিক করলে ভোটকেন্দ্রের নামগুলি স্ক্রিনে ফুটে উঠবে। স্ক্রোল করে আপনার ভোটকেন্দ্রের নামে ক্লিক করলেই ভোটার তালিকা দেখতে পাবেন।

তবে, এক্ষেত্রে একটি সমস্যা দেখা দিতে পারে। অনেক জায়গায় একটি ভোটকেন্দ্রে একাধিক বুথ থাকে, যেমন একটি বড় স্কুলে একাধিক বুথ থাকতে পারে। ২৩ বছর আগের বুথ বা পার্ট নম্বর মনে থাকলে সহজেই তালিকা খুঁজে পাওয়া সম্ভব হবে। যদি মনে না থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের সবকটি কক্ষের তালিকা মিলিয়ে দেখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+