রথ যাত্রাতেই দুর্গাপুজোর থিম ঘোষণা করল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
রথ যাত্রাতেই দুর্গাপুজোর থিম ঘোষণা করল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম, ভারতের স্থাপত্য। থাকবে আরও অনেক চমক। যা দূর-দূরান্তের দর্শনার্থীদের তাঁদের মণ্ডপমুখী করবে বলেই মনে করেন উদ্যোক্তারা।

৪৭তম বর্ষে পা দিতে চলেছে কলকাতার অন্যতম সেরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও রথ যাত্রার দিন শারদোৎসবের খুঁটি পুজো সারলেন উদ্যোক্তারা। কাসর-ঘণ্টা-ঢাক-শঙ্খ সহযোগে চণ্ডীপাঠের মাধ্যমে সারা হয় পুজো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে হাজির ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং অভিনেতা টার্নড তৃণমূল সাংসদ দেব।
প্রদীপ রুদ্র পালের তৈরি সাবেক প্রতিমার পাশাপাশি মণ্ডপে ভারতীয় স্থাপত্যের বিভিন্ন নিদর্শন থাকবে বলে জানিয়েছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্যোক্তারা। চন্দননগরের আলোও মানুষের মনে দাগ কাটবে বলে মনে করেন ক্লাবের সভাপতি তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।












Click it and Unblock the Notifications