বিজেপিই ভরসা, অমিতের সভায় মেগা যোগদানে সামিল হচ্ছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত

বিজেপিই ভরসা, অমিতের সভায় মেগা যোগদানে সামিল হচ্ছেন ব্যারাকপুরের বিধায়ক

শেষে সেই শুভেন্দু অধিকারীর হাত ধরলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। শনিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন তিনি। নিজেই জানিয়েছেন সেকথা। রাজনীতি ছাড়া থাকতে পারবেন না। তার জন্য একটা মঞ্চ প্রয়োজন, বিজেপি সেই মঞ্চ বলে জানিয়েছেন শীলভদ্র। গতকাল শুক্রবারই তিনি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন শীলভদ্র দত্ত। তারপরেই চাঁর বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়ছিল। যদিও তিনি প্রথমে এই নিয়ে কোনও কথা বলতে চান নি।

বিজেপিতে শীলভদ্র দত্ত

বিজেপিতে শীলভদ্র দত্ত

চুপ করে থেকেও শেষে মুখ ফস্কে বলেই ফেললেন নিজের সিদ্ধান্তের কথা। শেষে সেই শুভেন্দু অনুগামী হয়ে িবজেপিতে যোগ দিতে চলেছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। তিনি জানিয়েছেন রাজনীতি ছাড়া থাকতে পারবেন না। আর রাজনীতির জন্য একটি মঞ্চ প্রয়োজন। সেই মঞ্চটি তাঁকে দেবে বিজেপি। সেকারণেই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন শীলভদ্র দত্ত। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে থেকেই তিনি মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করছিলেন বলে খবর ছিল। যদিও সেই খবরের সত্যতা স্বীকার করেননি শীলভদ্র দত্ত।

তৃণমূল থেকে পদত্যাগ

তৃণমূল থেকে পদত্যাগ

গত কয়েক মাস ধরেই শীলভদ্র দত্তের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসে। দলে পিকের অনুশাসন নিয়ে প্রকাশ্যে সমালোচনায় সরব হয়েছিলেন তিনি। নেতার মান ভঞ্জনে টিম পাঠিয়েছিলেন প্রশান্ত কিশোর। তাতে মানভঞ্জন হয়নি। উল্টে বিধায়ক দাবি করেছিলেন তিনি এবছর তৃণমূলের টিকিটে দাঁড়াবেন না। তার কয়েক দিনের মধ্যেই বিদ্রোহী হয়ে তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দেন শীলভদ্র দত্ত।

বিজেপিতে শুভেন্দু

বিজেপিতে শুভেন্দু

আজ অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক নেতা বিজেপিতে যোগ দিতে চলেছেন। সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন সুনীল মণ্ডল তেমনই রয়েছেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সেই তালিকায় সামিল হয়েছেন শীলভদ্র দত্তও। ইতিমধ্যেই বিজেপিতে যোগদানের জন্য মেদিনীপুরে ভিড় জমাতে শুরু করেছেন বিজেপি েনতা, বিধায়করা।

হেলিকপ্টারে শুভেন্দু

হেলিকপ্টারে শুভেন্দু

অমিত শাহের সঙ্গে হেলিকপ্টারেই মেদিনীপুরে পা রাখবেন শুভেন্দু অধিকারী। এমনই খবর পাওয়া যাচ্ছে। আবার শোনা যাচ্ছে শুভেন্দু কাঁথির বাড়িতে রয়েছেন। পঞ্জিকা দেখে সময় মেনে বাড়ি থেকে বেরোবেন। তারপরেই অমিত শাহের সভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের হাত থেকেই বিজেপির পতাকা হাতে নেবেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গেই রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করবেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+