মেডিক্যাল কাউন্সিল ভেঙে দিতে হবে, একজোট হয়েছেন সিনিয়র ডাক্তাররাও
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশেই সিনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার বেলায় সাংবাদিক সম্মেলন করে এই বক্তব্য বুঝিয়ে দিলেন তাঁরা। আন্দোলন থেকে কোনও ভাবেই জুনিয়র চিকিৎসকদের সরে আসতে তারা বলতে পারবেন না। তাঁদের আন্দোলন সম্পূর্ণ সঠিক কারণে। এই বার্তা দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা।
স্বাস্থ্য ভবন ঘুঘুর বাসা। সেই কথা জুনিয়র চিকিৎসকরা বারবার অভিযোগের আকারে সামনে এনেছেন। সেই বক্তব্যকে মান্যতা দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরাও। এই রাজ্যের মেডিক্যাল কাউন্সিল ভেঙে দিতে হবে। এই দাবি তুলছেন সিনিয়র চিকিৎসকদের সংগঠন। আইএমএ পশ্চিমবঙ্গ শাখাও সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন।

রাজ্য সরকারের বিরুদ্ধে চিকিৎসক মহলের একটা অংশের ক্ষোভ তৈরি হয়েছে। এ কথা আগেই কানাঘুসো শোনা গিয়েছিল। সে কথা যে কোনও অংশে মিথ্যা নয়। আরও একবার সেটি বোঝা গিয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। সেই আন্দোলনে বহু সিনিয়র পৌঁছে গিয়েছেন। বুধবার রাতে গিয়ে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন।
স্বাস্থ্য ভবনে সিনিয়র চিকিৎসকরা একাধিক বার বহু বার্তা দিয়েছেন। বদলি সহ একাধিক বিষয়ে চিঠি জমা পড়েছে। কিন্তু সেখানে স্বাস্থ্য ভবনের তরফ থেকে তেমন কোনও উদ্যোগ নেওয়া হত না। একাধিক অভিযোগ সামনে আসছে। সেই সব বিষয় সিনিয়র চিকিৎসকদের কথাতেও ধরা পড়েছে। জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের দিকে যে সব অভিযোগ আনছেন, তা মোটেও ভিত্তিহীন নয়। এই কথা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সিনিয়ার চিকিৎসকরা।
রাজ্য সরকারের উচিত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা। তাদের দাবিকে মান্যতা দেওয়া। এই আন্দোলন চলতে থাকলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। পরিষেবা ব্যাহত হবে আগামী দিনে। এই বিষয় কখনওই কাম্য নয়। দাবি করেছেন চিকিৎসকদের সংগঠন।
তবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সঙ্গেই তাঁরা রয়েছেন। তাঁদের দাবিতে পূর্ণ সমর্থন রয়েছে সিনিয়রদের। জুনিয়রদের উপর কোনও আঁচ আসতে দেওয়া হবে না। এই কথাও পরিষ্কার বুঝিয়ে দিলেন সিনিয়র চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications