লালবাজারের অনতিদূরে রাস্তায় বসে জুনিয়র চিকিৎসকরা, পথ আটকে পুলিশ
একদিকে পুলিশের হাতে টিয়ার গ্যাস, লাঠি, মাথায় হেলমেট। রণ সাজে সজ্জিত। গার্ডরেল দিয়ে আটকে রাখা হয়েছে রাস্তা। নয় ফুট উঁচু লোহার ব্যারিকেড দেওয়া হয়েছে রাস্তার উপরে। কোনও প্রতিকূল পরিস্থিতিকে ব্যারিকেডের এপারে আসতে দিতে চায় না পুলিশ। আর উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাদের দুহাত শূন্য। কেবল স্লোগান উঠছে ' উই ওয়ান্ট জাস্টিস '।
লালবাজার এলাকার কাছাকাছি এমনই দুটি ছবি ধরা পড়েছে। গার্ডরেল, ব্যারিকেডের ওপাড়ে বিপুল সংখ্যায় পুলিশ প্রশাসন। আর একদিকে রয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে পথে নেমেছেন তাঁরা। কলকাতা পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দেবেন। সেই মর্মেই আজ সোমবার লালবাজার অভিযান। কলেজ স্ট্রিট থেকে তাঁদের মিছিল শুরু হয় সোমবার দুপুরে।
মিছিলের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন। পুলিশ যেন তাদের না আটকায়। কোনওরকম প্ররোচনার সামনে আন্দোলনকারীরা পড়তে চান না। পুলিশ মিছিল আটকায়নি। তবে বেন্টিং স্ট্রিটের সামনে মিছিল আটকানো হবে। এই কথা জানানো হয়েছিল।
লালবাজারের অনতি দূরে ফিয়ার্স লেনের আটকে দেওয়া হল জুনিয়র চিকিৎসকদের। কোনওভাবেই আর মিছিলকে সামনে এগোতে দেওয়া হয়নি। আন্দোলনকারীদের দাবি ছিল তারা গিয়ে পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেবেন। যদিও সেই স্মারকলিপিতে পুলিশ কমিশনারের পদত্যাগের কথাই লেখা রয়েছে। অর্থাৎ বিনীত গোয়েল নিজেই নিজের পদত্যাগ পত্রের স্মারকলিপি গ্রহণ করবেন!
পুলিশ কোনওভাবে এই দাবি মানতে চায়নি। আন্দোলনকারীরা নিজেদের পথ থেকে সরে আসছেন না। রাস্তা জুড়ে চিকিৎসকরা মাটিতে বসে পড়েছেন। সেখানেই তারা অবস্থান করছেন। উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে৷ লালবাজারে গিয়ে তারা বক্তব্য রাখবেন। এমনই দাবি আন্দোলনকারীদের।
-
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল










Click it and Unblock the Notifications