শোভনকে ছাড়া বেহালায় একা পা রেখে দেখাক, রোড শো নিয়ে বৈশাখীকে ব্যক্তিগত আক্রমণ রত্নার
শোভনকে ছাড়া বেহালায় একা পা রেখে দেখাক, রোড শো নিয়ে বৈশাখীকে ব্যক্তিগত আক্রমণ রত্নার
বেহালার ডেরায় শক্তি প্রদর্শন শোভনের। সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। চরমে শোভন-বৈশাখী-রত্না বিতর্ক। প্রকাশ্যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রত্না। শোভনকে ছাড়া বেহালায় পা রেখে দেখান বৈশাখী চ্যালেঞ্জ জানিয়ে আক্রমণ শানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন বৈশাখীও। এবার বেহালায় দলের সৈনিক হয়ে একাই আসবে বলে জানিয়েছেন বৈশাখী।

শোভন-বৈশাখীর রোড শো
শোভন বৈশাখীর রোড শো ঘিরে প্রবল উত্তেজনা বেহালায়। প্রায় ৩ বছর পর বেলাহায় রাজনৈতিক সভা করলেন শোভন চট্টোপাধ্যায়। তাও গেরুয়া পতাকা হাতে। সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বেহালা দখলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শোভন। একেবারে সুপরিকল্পিত ভাবেই কলকাতা জোনের দায়িত্বে বসানো হয়েছে শোভন চট্টোপাধ্যায়। তার সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও দায়িত্ব দেওয়া হয়েছে তার সঙ্গে।

বৈশাখীকে চ্যালেঞ্জ রত্না
বৈশাখীর হাত ধরে প্রথম বেহালায় পা রেখেছেন শোভন চট্টোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই বৈশাখীর সঙ্গে শোভনের সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেতে শুরু করেছে। সকাল থেকেই তাই রত্নাকে নিয়ে সরগরম ছিল বেহালা। প্রকাশ্যে প্রথমে রত্না চট্টোপাধ্যায় কিছু বলতে চাননি। তবে শোভনের সঙ্গে বৈশাখীকে দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি রত্না। সরাসরি বৈশাখীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রত্না বলেেছন, শোভনকে ছাড়া বেহালায় একা পা রেখে দেখান শোভন।

শোভনকে আক্রমণ
শোভন চট্টোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি রত্না। দুই সন্তানের বাবা হয়ে অন্যের হাত ধরে ঘুরছেন সেটা মানুষ ভালভাবে নেবে না বলে আক্রমণ শানিয়েছেন রত্না। বৈশাখীর সঙ্গে শোভনের ঘোরাফেরাকে ভাল চোখে নেবে না মানুষ। কারণ এটা বাংলার কালচার নয় বলে গতকালই শোভনকে তির্যক আক্রমণে বিঁধেছিলেন রত্না চট্টোপাধ্যায়।

বৈশাখীর পাল্টা হুঙ্কার
রত্নার চ্যালেঞ্জের পাল্টা জবাব দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন ফের বেহালায় আসবেন। দলের সৈনিক তাই দলের সৈনিক হয়ে একাই আসবেন তিনি। দল যা বলতে তাই করতে প্রস্তুত। তাই বেহালায় একা পা রাখতে ডরান না বৈশাখী পাল্টা রত্নাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications