ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গু! এবার মৃত্যু এক পুলিশ কনস্টেবলের

এবার ডেঙ্গুতে মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। নাম রুনু বিশ্বাস। দিন কয়েক আগেই বাগুইআটির নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন।

এবার ডেঙ্গুতে মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। নাম রুনু বিশ্বাস। দিন কয়েক আগেই বাগুইআটির নার্সিংহোমে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। তিনি আমহার্স্টস্ট্রিট থানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। পরিবারের তরফে সন্তান জন্মের আগে ডেঙ্গুর পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে।

ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গু! এবার মৃত্যু এক পুলিশ কনস্টেবলের

রুনু বিশ্বাস বিধাননগর পুরসভার অন্তর্গত বাগুইআটি অশ্বিনীনগরের উদয়নপল্লির বাসিন্দা ছিলেন। বারোদিন আগে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। ভিআইপি রোডের পাশের এক বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর প্লেটলেট দ্রুত কমছিল। এরপর তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকাল আটটা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এর আগেও বাগুইআটির ওই অঞ্চলে অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+