দেড় ঘণ্টার চেষ্টা বিফলে, হাত ফস্কে হাসপাতালের ৮ তলার কার্নিস থেকে নীচে পড়লেন রোগী
দেড় ঘণ্টার চেষ্টা বিফলে, হাত ফস্কে হাসপাতালের ৮ তলার কার্নিস থেকে নীচে পড়লেন রোগী
দেড় ঘণ্টার চেষ্টা। কোনও কিছুই হল না। আশঙ্কাই সত্যি হল। হাত ফস্কে আট তলার জানলার কর্নিস থেকে সোজ নীচে পড়লেন রোগী। আশঙ্কা জনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ কোনও কিছুতেই কিছু হল না। মল্লিকবাজারের ৮ তলা থেকে হাত ফস্কে নীচে পড়লেন রোগী। কেন তিনি হঠাৎ করে হাসপাতালের ৮ তলার কর্নিসে চড়ে বসেছিলেন সেই প্রশ্নও অধরা রয়ে গেল। সূত্রের খবর ওয়ার্ড বয়দের মরধর করে তিনি আট তলার কার্নিসে উঠে পড়েন তিনি।

সকাল ১১টা নাগাদ মল্লিক বাজারের নিউরো সায়েন্সের ৮ তলার কার্নিসে এক রোগীকে দেখা যায়। তাই নিয়ে হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে পড়েন সকলে। তার জেরে মল্লিক বাজারে তুমুল যানজটের তৈরি হয়। তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং বিশাল পুলিশ বাহিনী। রোগীকে নামাতে নিয়ে আসা হয়েছিল বড় ল্যাডার। অনেক করে বোঝানো হয় তাঁকে। হাসপাতালের কর্মীরাও তাঁকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই তাঁকে নামিয়ে আনা যাচ্ছিল না।
প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁকে নামানোর চেষ্টা করা হয়। বিপর্যয় মোকাবিলা দল নিয়ে আসা হয় হাসপাতালে। পরিবারের লোকেরাও ঘটনাস্থলে পৌঁছয়। তিনি একের পর এক জিনিস চাইতে শুরু করেন। স্কাই ল্যাডারদিয়ে তাঁর কাছে পৌঁছে দেওয়া হয় কোল্ড ড্রিংস। িকন্তু তারপরেও বারবার ঝাঁপ দেওয়া হুমকি দেন তিনি। তাঁকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়। তার পরেই কার্নিসে ঝুলে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে নীচে জাল ছড়ানোর চেষ্টা করা হয়। তারপরেই হাত ফস্কে নীচে পড়ে যান তিনি। আশঙ্কা জনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতাল সূত্রে খবর, ওয়ার্ড বয়দের মারধর করে, তাঁদের হাত ছাড়িয়ে ৮ তলার জানলা গলে বেরিয়ে কার্নিসে চলে যান ওই রোগী। তাঁর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। হাসপাতালের পক্ষ থেকে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications