বেটিং চক্রের পর্দাফাস, বাইপাসের ধারে পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার ১
বেটিং চক্রের পর্দাফাস, বাইপাসের ধারে পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার ১
ফের বড়সড় ক্রিকেট বেটিং চক্রের পর্দাফাস করল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেলে হানা দিয়ে এক জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেন গোয়েন্দারা। হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা ও প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম।

ধৃত ব্যক্তি অস্ট্রেলিয়ার বিগ-বাশ টি-২০ লিগ সংক্রান্ত বেটিং চক্রে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ওই ব্যক্তি শহরের একটি পাঁচতারা হোটেলে আশ্রয় নিয়েছে বলে গোপন সূত্রে খবর পান লালবাজারের কর্তারা। সেই মতো নতুন বছরের প্রথম রাতেই প্রগতি ময়দান থানার পুলিশকে সঙ্গে নিয়ে সায়েন্স সিটির কাছেই ওই পাঁচতারা হোটেলে হানা দেয় কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার আধিকারিকরা।
হোটেলের একটি ঘর থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় সুনীল কুমার মুন্দ্রা নামে বছর ছত্রিশের অভিযুক্তকে।ধৃত ব্যক্তি লেকটাউনের বাঙ্গুর এভিনিউ এর বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই ঘর থেকেই তল্লাশি চালিয়ে প্রচুর নগদ টাকা, ১০টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করেন গোয়েন্দারা। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি ও ৪২০ ধারায় মামলা রুজু করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।












Click it and Unblock the Notifications