বুধ নয়, কলকাতা বইমেলার উদ্বোধন হতে চলেছে মঙ্গলবারেই

বুধ নয়, কলকাতা বইমেলার উদ্বোধন হতে চলেছে মঙ্গলবারেই

আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২০ শুরু হতে চলেছে আজই,মেলা চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেকের সেন্ট্রাল পার্ক ময়দানেই দুপুর ১২ টা থেকে রাত ৮ টা অবধি চলবে ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

বুধ নয়, কলকাতা বইমেলার উদ্বোধন হতে চলেছে মঙ্গলবারেই

যদিও মেলা উদ্বোধনের দিনক্ষণ আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু, পূর্বে নির্ধারিত বুধবারের বদলে বইমেলার উদ্বোধন হতে চলেছে আজই। নবান্ন সূত্রে খবর, আগামী বুধবার অর্থাৎ ২৯ তারিখ সরস্বতী পুজো থাকায় উদ্বোধনের দিন টি বুধ থেকে এগিয়ে মঙ্গল করা হয়েছে। এই বছর মেলার মূল আকর্ষণ তথা মেলার প্রধান থিম রাশিয়া।

অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রদূত কূদাশেভ নিকোলে রিশাতোভিচ এবং কলকাতার রাশিয়া কনসাল জেনারেল অ্যালেক্সেই ইদামকিনের উপস্থিতিতেই আজ আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২০ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এবছর মেলায় রাশিয়া থেকে বাংলায় অনুদিত মোট চারটি বই প্রকাশিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+