ভোটের সময় বুথের সিসিটিভি ফুটেজ নেই! খুনের মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের
কলকাতা হাইকোর্টে ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পঞ্চায়েত ভোটের সময় ইসলামপুরে দুই ব্যক্তি মারা গিয়েছিলেন। সেই ঘটনার পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন উঠল। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। এমনই বক্তব্য আদালতে রাখল পুলিশ।
বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। পুলিশ কেন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করেনি? সেই প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, জেলা পুলিশ সুপার এবার ওই তদন্ত করবে। তেমন নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সেদিন পুলিশ সুপারকে রিপোর্ট জমা দিতে হবে।

ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার জাগির বস্তি এলাকায়। বুথের বাইরে বোমার আঘাতে দুই ব্যক্তি মারা গিয়েছিলেন। তার মধ্যে একজন তৃণমূল ও অপরজন কংগ্রেস কর্মী। আদালতে ওই খুনের ঘটনা নিয়ে মামলা হয়। সেখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিচারপতি।
ভোটের দিন বুথের বাইরে দুজন মারা গিয়েছেন। তারা সম্পর্কে দুই ভাই। পুলিশ অভিযোগে লিখেছে দুই পক্ষের মধ্যে বিবাদের সময় তারা মারা গিয়েছেন। মৃতের স্ত্রীর জবানবন্দি নেওয়ার কথা ছিল। যেমন তেমন ভাবে সেই বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। এমনই বক্তব্য উঠে এসেছে আদালতের কথায়। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
বুথের বাইরের সিসিটিভি ফুটেজ আদালত দেখতে চেয়েছে। কিন্তু সেই সিসিটিভি ফুটেজ নেই। এমনই জানানো হয়েছে। আদালতের নির্দেশেই সিসিটিভি লাগানো কথা হয়েছিল। তাহলে কেন সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়নি? সেই প্রশ্ন উঠেছে। পুলিশের তদন্ত কোন পথে রয়েছে? সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি।
পুলিশ নিজের মতো তদন্ত করছে। এই অভিযোগ সামনে এসেছে। বিচারপতি ইসলামপুর থানার পুলিশের উপরে ভরসা রাখছেন না। উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও বিডিওকে এবার যুক্ত করা হচ্ছে। আগামী ৯ জানুয়ারি বিডিওর থেকেও বক্তব্য শোনা হবে। কেন বুথের ভিতর এবং বাইরে সিসিটিভি সংরক্ষণ করা হয়নি? ফুটেজ কোথায় রয়েছে সেই উত্তর জানাবেন বিডিও।
পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মৃতদের পরিবারের থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছিল তারা। কিন্তু সেই ফুটেজকে কাজে লাগানো হয়নি। গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল মৃতের স্ত্রীয়ের। কিন্তু সেই জবানবন্দিকেও হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা খুনে অভিযুক্ত তাদেরকেই সাক্ষী হিসেবে এনেছে পুলিশ। এমন মারাত্মক অভিযোগ রয়েছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ পুলিশের ভূমিকায়। সিসিটিভি ফুটেজ আর পাওয়া যাবে কি না! তাই নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications