Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খোদ কলকাতায় বিজেপি নেতার রহস্য মৃত্যু! খুনের অভিযোগে উত্তপ্ত এলাকা

খোদ কলকাতায় বিজেপি নেতার রহস্য মৃত্যু! ঝুলন্ত অবস্থায় ওই বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই বিজেপি নেতার অর্জুন চৌরাসিয়া বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাশীপুর এলাকায়। ঘটনার পরেই ঘটনাস্থলে বিশাল পুলিশ

খোদ কলকাতায় বিজেপি নেতার রহস্য মৃত্যু! ঝুলন্ত অবস্থায় ওই বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই বিজেপি নেতার অর্জুন চৌরাসিয়া বলে জানা যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাশীপুর এলাকায়। ঘটনার পরেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

খুনের অভিযোগে উত্তপ্ত এলাকা

একই সঙ্গে জিআরপি'র তরফেও একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। এমনকি আলাদা ভাবে জিআরপি'র তরফেও তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অর্জুন চৌরাসিয়া খুবই একজন ভালো মানুষ। এলাকার মানুষের সবসময়ে পাশে থাকেন। কখনও আত্মহত্যা করতে পারেন না বলে দাবি স্থানীয়দের। ফলে এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি তোলা হয়েছে এলাকার মানুষদের তরফে।

অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কল্যাণ চৌবে। তাঁরও দাবি, অর্জুনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। কার্যত মৃতদেহ আটকেই এই বিক্ষোভ চলছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, অর্জুন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিল বলেও দাবি করা হয়েছে বিজেপির তরফে।

অন্যদিকে পরিবারের তরফে জানানো হয়েছে যে অর্জুন বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হন। কিন্তু কোথায় যাচ্ছে সে বিষয়ে কিছু জানায়নি। তবে এই ঘটনার পরেই পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকেই তাঁকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি বেশ কয়েকমাস বাড়ি ছাড়া ছিল বলেও জানানো হচ্ছে পরিবারের তরফে।

অন্যদিকে ইতিমধ্যে পুলিশের তরফে আনন্যাচারাল ডেথের একটি মামলা রুজু করা হয়েছে। শুধু তাই নয়, পুলিশের তরফে তদন্তও শুরু করা হয়েছে। কীভাবে মৃত্যু সবদিক থেকে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। তবে অর্জুনের পকেট থেকে পাঁচশ টাকা পাওয়া গিয়েছে।

তবে কয়েকটি প্রশ্ন ভাবাচ্ছে পুলিশকে। যেমন তদন্তকারীরা জানতে পেরেছেন অর্জুন পরিবারকে গতকাল জানিয়েছিল যে তাঁর বেতন হয়েছিল। আর তা যদি হয় পকেটে কেন শুধু পাঁচশ টাকা? বাকি টাকা কোথায়? টাকার জন্যে খুন নয় তো? উড়িয়ে দিতে পাচ্ছেন না তদন্তকারীরা। যদিও এখনও পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো হয়নি। পুরোটাই তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

তবে এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশের তরফে ব্যাপক টিম মোতায়েন করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+