শ্বশুরকে গুলি করে খুন জামাইয়ের, ডায়মন্ডহারবারে চাঞ্চল্য
জামাই এর হাতে খুন হলেন শ্বশুর। মঙ্গলবার রাতে গুলি করা হয় সেখ মোকতারকে (৪৭)। বুধবার সকালে তার মৃত্যু হয়েছে হাসপাতালে।
জামাই এর হাতে খুন হলেন শ্বশুর। মঙ্গলবার রাতে গুলি করা হয় সেখ মোকতারকে (৪৭)। বুধবার সকালে তার মৃত্যু হয়েছে হাসপাতালে। ডায়মন্ড হারবার এলাকার পারুলিয়া চাঁদনগর এলাকায়। পুলিশ জানায় যে তারা জেনেছে যে মোকতার বাসের ড্রাইভার। তার জামাই হারুন সরদার তার ওপরে গুলি করে। হারুন সর্দারকে পুলিশ খুঁজছে।

মঙ্গলবার রাতে যখন মোকতার তার স্কুটার করে বাড়িতে আসছিল সেই সময়ে একটি মোটর সাইকেলে করে হারুন পিছু নিয়ে ছিল। তার সঙ্গে তার ভাই দিলওয়ার সরদার ছিল। পিঠে গুলি করে পালিয়ে গেছে তারা।
বছর দুই আগে মোকতারের মেয়ের সাথে বিয়ে হয় হারুন সরদারের। এই বিয়ে নিয়ে অশান্তি চলছিল। ডিভোর্স মামলা হয়েছে। কেন এই খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications