আপৎকালীন আইন প্রয়োগ রাজ্য সরকারের, কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক হচ্ছেন ফিরহাদই

রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় রইলেন না মমতা। সংবিধানের আপৎকালীন আইন প্রয়োগ করে ফিরহাদ হাকিমকেই কলকাতা পুরসভার প্রশাসক পদে বসানোর সিদ্ধান্ত নিলেন।

রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় রইলেন না মমতা। সংবিধানের আপৎকালীন আইন প্রয়োগ করে ফিরহাদ হাকিমকেই কলকাতা পুরসভার প্রশাসক পদে বসানোর সিদ্ধান্ত নিলেন। বুধবারই নবান্ন থেকে নির্দেশিকা জারি হওয়ার কথা।

ফিরহাদই হচ্ছেন মুখ্য প্রশাসক

ফিরহাদই হচ্ছেন মুখ্য প্রশাসক

মেয়াদ ফুরিয়ে আসছে কলকাতা পুরসভা। করোনা লকডাউনের মধ্যে পুর নির্বাচন সম্ভব নয় আঁচ করেই প্রশাসক নিয়োগের জন্য উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যপালের অনুমোদন মিলছিল না। এই নিয়ে নতুন রাজনীতি তৈরি হয়েছিল। শেষে ঠিক পথ বের করে ফেললেন তিনি। সংবিধানের আপৎকালীন আইন বা রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্টের সাহায্য নিয়ে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদে ফিরহাদ হাকিমকেই বসানোর সিদ্ধান্ত নিলেন তিনি। বুধবারেই নবান্নর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে সূত্রের খবর।

বোর্ড গঠনের সিদ্ধান্ত আগামিকাল

বোর্ড গঠনের সিদ্ধান্ত আগামিকাল

কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম মুখ্য প্রশাসক নিয়োগ করা হল। ৭ মে শেষ হচ্ছে পুরসভার কার্যকালের মেয়াদ। কিন্তু করোনা পরিস্থিতিতে নির্বাচন করানো সম্ভব নয় জানিয়ে রাজ্য পালের কাছে প্রশাসক নিয়োগের অনুমতি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে জলঘোলা হতেই এই সিদ্ধন্ত। নবান্ন সূত্রে জানা গিয়েছে ১৪ জনকে নিয়ে প্রশাসক বোর্ড গঠন করা হবে। তাতে ফিরহাদ হাকিম সহ ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদরা সকলেই থাকবেন। ৮ মে নির্দেশিকা কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।

 ফুঁসে উঠলেন দিলীপ

ফুঁসে উঠলেন দিলীপ

এদিকে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদে ফিরহাদ হাকিমের নাম চূড়ান্ত হতেই ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন রাজ্য সরকার আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। শাসক দল নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+