'দেশের প্রধানমন্ত্রীদের যেমন দেখেছেন', সেই অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন মমতা বন্দ্যোপাধ্যায়
দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন। বর্তমানে সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিক খুবই কমই রয়েছেন। তিনি নিজে কেন্দ্রে বেশ কয়েকবার মন্ত্রিত্ব সামলেছেন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী থেকে শুরু করে মনমোহন সিংয়ের সঙ্গে কাজ করেছেন। নামজাদা মন্ত্রী হওয়ার সুবাদে সারা দেশ ঘুরেছেন। সঙ্গে তো রয়েইছে বাংলা জুড়ে কাজ করার অভিজ্ঞতা।
এত দশকের বিপুল অভিজ্ঞতা সমৃদ্ধ রাজনৈতিক জীবনে মমতা একাধিক প্রধানমন্ত্রীকে দেখেছেন। তাই নিয়েই আগামী বছরের বইমেলায় প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি বই। এই বইয়ে তিনি ভারতের বিভিন্ন প্রধানমন্ত্রীকে কেমন দেখেছেন, সেই অভিজ্ঞতা তুলে ধরবেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন মেয়ো রোডের সভা থেকে তিনি এই ঘোষণা করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব, কে কেমন ছিলেন। বইমেলায় বেরোবে।" তিনি আরও বলেন, "আমি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। কখনও রেলমন্ত্রী, কখনও কয়লা, কখনও নারী ও শিশুকল্যাণ মন্ত্রক সামলেছি। যাকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব।"
দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। প্রথমে কংগ্রেসে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রী হন। পরে কংগ্রেস থেকে বেরিয়ে এসেও অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে গঠিত এনডিএ সরকারেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।
গত কয়েকবছরে মুখ্যমন্ত্রী মমতার লেখা একাধিক বই সাড়া ফেলে দিয়েছে। বহু বই বেস্ট সেলারও হয়েছে। এখন দেখার, প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিয়ে লেখা মমতার বই কতটা সাড়া ফেলে।
-
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী?










Click it and Unblock the Notifications