মোদীর আয়ুস্মান ভারতে আপত্তি নেই মমতার, বাংলায় চালু করতে শর্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের
মোদীর আয়ুস্মান ভারতে আপত্তি নেই মমতার, বাংলায় চালু করতে শর্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের
মোদীর আয়ুস্মান ভারত প্রকল্প মানতে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গ তা চালু করতে একটা শর্ত মানতে হবে স্রেফ। মঙ্গলবার খড়গপুরে প্রশাসনিক সভা থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই প্রকল্প চালু করা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর চলছিল। তা সমাধানের শর্ত আরোপ করে দিলেন মমতা।

রাজ্যে আয়ুস্মান ভারত চালু করতে একটাই শর্ত
মমতা প্রশাসনিক সভা থেকে জানিয়ে দিলেন, রাজ্যে আয়ুস্মান ভারত চালু হতে পারে, কেন্দ্রের বিজেপি সরকার যদি একশোভাগ টাকাই দেয়। তিনি এদিন ফের বলেন, যে প্রকল্পের টাকা বেশিরভাগ দিতে হবে রাজ্য সরকারকে তা কেন্দ্রের নামে চালু করতে তিনি দেবেন না। আর রাজ্য তো এমনই একটা প্রকল্প চালাচ্ছে আয়ুস্মান ভারতেরও আগে থেকে।

প্রকল্প চালু হবে, পুরো টাকা কেন্দ্র দিক আগে
মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসাথী রাজ্যের প্রকল্প। এর পুরো টাকা রাজ্য সরকার দেয়। আয়ুস্মান ভারত কেন্দ্রের প্রকল্প, পুরো টাকা কেন্দ্র দিক। তাহলেই শুরু হতে পারে, তখন আমার কোনও আপত্তি থাকবে না। কিন্তু তা ভিন্ন তিনি এই প্রকল্প মানবেন না। রাজ্য টাকা দেবে, কেন্দ্রের নাম হবে, তা হয় নাকি!

রাজ্যের টাকা নিয়ে কেন্দ্র নাম কিনতে চাইছে
মমতা বলেন, আসলে রাজ্যের কাছ থেকে টাকা নিয়ে কেন্দ্র নাম কিনতে চাইছে। তা তিনি হতে দেবেন না। প্রতিবাদ তিনি করবেনই। যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদেরকেও ভেবে দেখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতারা তো বটেই পশ্চিমবঙ্গের রাজ্যপালও বলছেন, রাজ্যের মানুষ কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন মুখ্যমন্ত্রীর জন্য।

কেন্দ্রের প্রকল্প নিয়ে অ্যালার্জি নেই মমতার
মুখ্যমন্ত্রী বলেন, অযথা অভিযোগ করে কোনও লাভ নেই। কেন্দ্রের প্রকল্প নিয়ে তাঁর কোনও অ্যালার্জি নেই। তাঁর আপত্তি এক জায়গাতেই। কেন্দ্রের প্রকল্পে কেন্দ্র টাকা দিলে কোনও আপত্তি নেই। কেন্দ্র ১০০ শতাংশ টাকা দিক, তাহলেই আয়ুস্মান ভারত শুরু হতে পারে বাংলায়।












Click it and Unblock the Notifications