পরপর ৩ দিন রাস্তায় মুখ্যমন্ত্রী! এবার পরের ২ দিনের সূচি ঘোষণা মমতার

তিন দিন পদযাত্রা কর্মসূচির পর দলের আরও ২ দিনের কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম থেকে বুধ, পরপর তিনদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে

তিন দিন পদযাত্রা কর্মসূচির পর দলের আরও ২ দিনের কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম থেকে বুধ, পরপর তিনদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতি ও শুক্রবারও কলকাতা তৃণমূলের কর্মসূচি থাকছে কলকাতায়। ২০ ডিসেম্বর নতুন কর্মসূচির কথা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারে হয় পদযাত্রা

সোমবারে হয় পদযাত্রা

সোমবার আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল বের হয়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে শেষ হয় পদযাত্রা। সেখান থেকে কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আইন ফেরত নেওয়ার দাবি তোলেন তিনি।

 মঙ্গলবারেও হয় পদযাত্রা

মঙ্গলবারেও হয় পদযাত্রা

মঙ্গলবার যাদবপুর এইট বি স্ট্যান্ড থেকে যদুবাবুর বাজার পর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্খধ্বনি দিয়ে সেদিনের মিছিল শুরু হয়েছিল। যদুবাবুর বাজারে শেষ হওয়া পদযাত্রাতেএ সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল করার দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 বুধবার হয় হাওড়া থেকে কলকাতা পদযাত্রা

বুধবার হয় হাওড়া থেকে কলকাতা পদযাত্রা

হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে অমিত শাহকে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই সভা থেকেই আরও দুদিনে কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা

বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা

মমতা বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে বলেন, যে কোনও আন্দোলনে ছাত্রযুবদের একটা ভূমিকা থাকে। এবার সেই দায়িত্ব তারা পালন করুন। বৃহস্পতিবার বেলা বারোটা থেকে রানি রাসমনি রোডে ছাত্র যুবদের বিক্ষোভ শুরু হবে। বিকেলের দিকে সেই বিক্ষোভে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবারের কর্মসূচি

শুক্রবারের কর্মসূচি

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবার একদিকে যেমন দলের বৈঠক রয়েছে, ঠিক তেমনই পার্কসার্কাস ময়দানে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী সভা করবেন তিনি। সেই সভা থেকে পরের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+