Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নাম না করে অভিষেককে আক্রমণ করে শুভেন্দু বললেন, 'ডর মুছে আচ্ছা লাগা'

নাম না করে অভিষেককে আক্রমণ করে শুভেন্দু বললেন, 'ডর মুছে আচ্ছা লাগা'

অভিষেক-মমতা গড়ে দাঁড়িয়েই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। আজ সোমবার হাজরাতে (Hazra) সভা করতে যান তিনি। আর সেখানে দাঁড়িয়েই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান। 'বাবুসোনা' বলে তোপ দেগে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, আমি আজ হাজরায়, আপনি কোথায় পালিয়েছেন? পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও হুঁশিয়ারি বিজেপি নেতার। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

আপনারা আজ কোথায় পালিয়েছেন?

আপনারা আজ কোথায় পালিয়েছেন?

গত কয়েকদিন আগেই শুভেন্দু গড় কাঁথিতে সভা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই পালটা ডায়মন্ডহারবারে সভা করেন শুভেন্দু অধিকারী। আর এজন্যে কড়া ভাষায় বিরোধী দলনেতাকে আক্রমণ শানান অভিষেক। সেই বিষয়টিকে তুলে এনে এদিন শুভেন্দুর হুঁশিয়ারি, বাবুসোনা আপনি আজ কোথায় আছেন? কয়েকদিন আগেই তো আমার হোমটাউনে সভা করেছেন। প্রচন্ড উত্তেজিত ছিলেন। এমনকি আমাকে গদ্দার বলেও আক্রমণ করেছেন বলে তোপ শুভেন্দুর। এমনকি ল্যাজ গুটিয়ে ডায়মন্ড হারবার পালিয়েছি বলেও মন্তব্য অভিষেক করেছেন বলে এদিন দাবি করেন তিনি। আর সেই প্রসঙ্গ টেনেই বিরোধী দলনেতার সংজজন, বাবুসোনা আজ আপনি আর যিনি আপনাকে আলালের দুলাল করেছেন... আপনারা আজ কোথায় পালিয়েছেন?

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ

নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ

অন্যদিকে বিজেপির জন্যে তৃণমূল ভয় পাচ্ছে তা নিয়েও আক্রমণ এদিন শানান নন্দীগ্রামের বিধায়ক। তাঁর দাবি, বিজেপির সভার পর তৃণমূল পরের দিনেই সভা করবে। এর মানে দক্ষিণ কলকাতার বিজেপিকে ভয় পাচ্ছে। আর এই ডর মুছে আচ্ছা লাগা বলে হুঁশিয়ারি। অন্যদিকে মোদীজির প্রশংসা করে শুভেন্দু আরও জানান, নতুন বিল আসছে সংসদে। যেখানে কেন্দ্রীয় সরকার আইপিএসদের নিয়ন্ত্রণ করবে বলে দাবি বিজেপি নেতার। ওয়ান নেশন ওয়ান পুলিশ হবে। আর সেই সময়ে কোথাও যাবেন? চরম বার্তা তাঁর। পাশাপাশি কয়লা কেলেঙ্কারি নিয়েও নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা।

 সিএএ কার্যকর করা হবে

সিএএ কার্যকর করা হবে

পাশাপাশি ভোটের আগেই সিএএ কার্যকর করা হবে বলেও এদিন ফের একবার মন্তব্য করেন শুভেন্দু। তাঁর দাবি, দেশে নাগরিকত্ব আইন কার্যকর করা হবে। আইন করে বসে থাকে না মোদী সরকার, আইন কার্যকর করতে তাঁরা জানেন বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা। বলে রাখা প্রয়োজন, সিএএ ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। বছরের পর বছর কেটে গেলেও এখনও সিএএ কার্যকর না হওয়াতে একটা ক্ষোভ তৈরি হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির নেতাদের মুখে ফের একবার সিএএ ইস্যু।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+