Lok Sabha Election 2024 Phase 7: কলকাতা পুলিশের অন্তর্গত ৫৭৬টি এলাকা স্পর্শকাতর! শান্তিপূর্ণ রাখাই চ্যালেঞ্জ
Lok Sabha Election 2024 Phase 7: শনিবার সপ্তম এবং শেষ দফার নির্বাচন। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা উত্তর-দক্ষিণ সহ একাধিক লোকসভা আসনে নির্বাচন রয়েছে। শেষ দফায় অনেক বেশি সতর্ক নির্বাচন কমিশন।
শান্তিপূর্ণ ভোট করাতে একেবারে শক্তি নিয়ে নামছে কল্কা পুলিশও। জয়নগর (ক্যানিং পূর্ব) এবং ডায়মন্ডহারবার লোকসভার সামান্য অংশ সহ একটা বিস্তীর্ণ অঞ্চল (Lok Sabha Election 2024 Phase 7) রয়েছে কলকাতা পুলিশের অধীনে।

- Lok Sabha Election 2024 Phase 7: ৫৭৬টি এলাকা স্পর্শকাতর
আর এই বিস্তীর্ণ অঞ্চলের ৫৭৬টি এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত (Lok Sabha Election 2024 Phase 7) করেছে নির্বাচন কমিশন। আর সে কথা মাথায় রেখেই বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের কথা বলা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শহরে পৌঁছে গিয়েছে। যার মধ্যে ৬৬.৫ কোম্পানি বাহিনী থাকবে কলকাতা উত্তরে, ৮২.৬১ কোম্পানি কলকাতা দক্ষিণে, ৩৮.৭ কোম্পানি যাদবপুর, ৭.৩ কোম্পানি ডায়মন্ডহারবার এবং জয়নগরে ৬ কোম্পানি বাহিনী থাকবে বলে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
- Lok Sabha Election 2024 Phase 7: বিস্তারিত তথ্য নিয়েই এই সিদ্ধান্ত
কলকাতার স্পর্শকাতর এলাকার হিসেব গত বছর ১ ডিসেম্বর থেকে নেওয়া (Lok Sabha Election 2024 Phase 7) শুরু করে। এর সঙ্গে ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে কলকাতার কোন কোন অংশে অশান্তি হয়েছে তাও খতিয়ে দেখেন। বিধানসভা নির্বাচনেও অশান্তির বিষয়েও বিস্তারিত খোঁজ নেন কমিশনের আধিকারিকরা। তথ্য নেওয়া হয় কলকাতা পুলিশের থেকেও। সব দিক খতিয়ে দেখার পরেই ৫৭৬টি বুথসংলগ্ন এলাকাকে চিহ্নিত করে কমিশন।
- Lok Sabha Election 2024 Phase 7: স্পর্শকাতর এলাকা কোনগুলি
কমিশন সূত্রে জানা গিয়েছে, যাদবপুরের দু'টি এবং কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের সাতটি করে বিধানসভা (Lok Sabha Election 2024 Phase 7) রয়েছে। ১৬টি বিধানসভা কেন্দ্রের সাড়ে তিনশোর বেশি বুথসংলগ্ন এলাকা স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, চিৎপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, জোড়াসাঁকো, জোড়াবাগান, বড়বাজার, বালিগঞ্জ, যাদবপুর এলাকার একাধিক বুথ ও তাঁর সংলগ্ন এলাকাকে চিহ্নিত করা হয়েছে বলেও কলকাতা পুলিশের সূত্রকে কোট করে প্রথম সারির সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। পাশাপাশি কলকাতার লেদার কমপ্লেক্স থানা ও সদ্য যুক্ত হওয়া ভাঙড় ডিভিশনের আটটি থানা এলাকায় কয়েছে বাকি স্পর্শকাতর এলাকাগুলি। ফলে ভোটের দিন এই সমস্ত এলাকাগুলিকে শান্তিপূর্ণ রাখাটাই বড় চ্যালেঞ্জ কমিশনের।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications