RG Kar Hospital: চিকিৎসকদের আন্দোলনে হামলার ষড়যন্ত্র? অডিও ক্লিপ ফাঁস করে বিস্ফোরক কুণাল
RG Kar Hospital Doctor Protest: আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের উপর হামলার ষড়যন্ত্র। ভয়ঙ্কর প্লট তৈরি হয়েছে। বিস্ফোরক ছক ফাঁস করার দাবি কুণাল ঘোষের। এই অবস্থায় পুলিশকে নজর রাখার বার্তা। এমনকি কোনও বহিরাগত যাতে সেখানে না ঢুকতে পারে সেদিকেও পুলিশ যাতে কড়া নজর রাখে সেই আবেদনও জানান তৃণমূল নেতা।
প্রয়োজনে এলাকাটা বন্ধ করে দেওয়ার কথাও বলেন। আর এই গোটা ষড়যন্ত্রের পিছনে বাম যুব সংঠন এবং অতি বাম সংগঠন আছে বলে দাবি কুণাল ঘোষের। আর তা ঘিরে একেবারে সরগরম রাজ্য-রাজনীতি। শুভেন্দু অধিকারী বলেন, ভয় দেখিয়ে লাভ হবে না। সুপ্রিম কোর্টের ভয় দেখিয়েও টলাতে পারেনি। মেরুদণ্ড সোজা করে লড়াই চালাচ্ছে।

একাধিক দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার আন্দোলন করছেন জুনিয়ার চিকিৎসকরা। আজ শুক্রবার আন্দোলনের চতুর্থ দিন। জটিলতা কাটাতে বৃহস্পতিবার আন্দোলনকারীরা নবান্নের তরফে ডাকা হয়। জানানো হয় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন। কিন্তু শর্তের জটিলতায় আটকে যায় গোটা প্রক্রিয়া। প্রায় ২ ঘন্টারও বেশি সময় ধরে বসে থেকেও কোনও লাভ হয়নি। আর এই বৈঠক ভেস্তে যাওয়ার পরেই জুনিয়ার ডাক্তারদের উপর হামলা ছক কষা হয়েছে বলে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের।
এই বিষয়ে একটি ওডিও ক্লিপও সামনে আনেন। জেখ্যানে দুজন ব্যক্তিকে হামলা কীভাবে তা নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে। এমনকি তাঁদের মধ্যে কেউ কেউ এহেন সিদ্ধান্ত থেকে সরে আসারও কথা বলছেন। ফোনালপে বলছেন, এটা কি করা ঠিক হবে? বিবেক দংশনের কথা বলতেও শোনা যাচ্ছে। যদিও কুণাল ঘোষের তরফে দেওয়া অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
ভয়ঙ্কর চক্রান্ত।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 13, 2024
সল্ট লেকে ডাক্তারদের ধরনায় হামলা চালিয়ে রাজ্য সরকার ও @AITCofficial কে বেকায়দায় ফেলতে কথা এক বাম যুব সংগঠন ও এক অতি বাম সংগঠনের মধ্যে। ওদের সূত্রেই পাওয়া। অবিলম্বে পুলিশ প্রশাসন ওখানে বহিরাগত প্রবেশ বন্ধ করুক। pic.twitter.com/d5gigWefFW
তবে তৃণমূল নেতার দাবি, সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিড়ম্বনায় ফেলতেই ভয়ঙ্কর প্লট সাজানো হয়েছে। ডাক্তারদের রক্তাত্ব হওয়ার ছবি-সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে রাজনীতির চেষ্টা হতো। দেখানো হতো, বৈঠক না করাতেই এই হামলা বলেও দেখানো হতো বলে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের।
এই বিষয়ে জুনিয়ার ডাক্তারদের সাবধান হওয়ার কথা বলেন। তাঁরা যাতে নিরাপত্তা বলয় তৈরি করেন সেই দাবিও জানান। তৃণমূল নেতার কথায়, কোনও বহিরাগতকে ঢুকতে দেবেন না। পুলিশকে এই বিষয়ে সাবধান হওয়ার কথা বলেন। অন্যদিকে আরও একটি ভিডিও সামনে এনেছেন কুণাল ঘোষ। যেখানে বেশ কয়েকজনকে বিজেপি অফিসে বসে থাকতে দেখা জচ্ছে। তাঁরা কি জুনিয়ার ডাক্তার? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications