সিবিআই আধিকারিকদের আটক করল পুলিশ, কেন্দ্র-রাজ্য সংঘাত পৌঁছল চরমে

সিপির বাড়ির সামনে সিবিআই হানার নজিরবিহীনভাবে আটক করা হল সিবিআই আধিকারিকদের। রাজ্য-কেন্দ্র সংঘাত ফের চরমে উঠল এর ফলে।

সিপির বাড়ির সামনে সিবিআই হানার নজিরবিহীনভাবে আটক করা হল সিবিআই আধিকারিকদের। রাজ্য-কেন্দ্র সংঘাত ফের চরমে উঠল এর ফলে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই বনাম কলকাতা পুলিশের মধ্যে ধুন্ধুমার-কাণ্ড ঘটে। তারপর সিপির বাড়ির সামনে থেকে সিবিআই আধিকারিকদের নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার থানায়।

সিবিআই আধিকারিকদের আটক করল পুলিশ, কেন্দ্র-রাজ্য সংঘাত পৌঁছল চরমে

কলকাতা পুলিশের নগরপালের বাড়িতে সিবিআই হানার পরই কলকাতা পুলিশ বাধা দেয়। সিবিআইয়ের ডিরেক্টর তথাগত বর্মন-সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার থানায়। সিপির বাড়িতে ঢুকতে সিবিআইকে বাধা দেওয়ার পর সিজিও কমপ্লেক্স ঘিরে ফেলা হল পুলিশ দিয়ে। সিবিআই এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইতে পারে বলেও জানা গিয়েছে।

সিপির বাড়ির সামনে হাজির সমস্ত সিবিআই কর্তাদের থানায় যেতে বলেন পুলিশ আধিকারিকরা। থানায় গিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। সিবিআই আধিকারিকরা থানায় যেতে না চাইলে বাদানুবাদ চলতে থাকে। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে পুলিশের তরফে জিজ্ঞাসা করা হয় কোনও বৈধ কাগজপত্র রয়েছে কি না। তখন সিবিআই জানায় সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা পুলিশ কমিশনারের বাড়ি তল্লাশিতে এসেছেন।

তারপরও ঢুকতে দেওয়া হয়নি সিবিআই কর্তাদের। সিবিআইয়ের একটা টিম প্রথমে শেক্সপিয়ার সরণিতে যায়, অন্য টিমকেও নিয়ে যেতে জোর করা হয়। এরই মধ্যে সিবিআইয়ের সঙ্গে ডিজির কথা হয়। কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। শেক্সপিয়ার থানায় আটক করা হয় তাঁদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+