মুকুল রায়কে ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে! কলকাতা পুলিশের তলব বিজেপি নেতাকে

ফের মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কলকাতা পুলিশ। সরশুনা প্রতারণা মামলায় তাঁকে তলব করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সোমবার কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নবকুমার

ফের বিজেপি নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কলকাতা পুলিশ। সরশুনা প্রতারণা মামলায় তাঁকে তলব করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সোমবার কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নবকুমার গুপ্ত তাঁকে ঠাকুরপুকুর থানায় ডেকে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

আগেও জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে

আগেও জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে

রেলবোর্ডের সদস্য করে দেওয়ার নাম করে প্রতারণা মামলায় সরশুনা থানায় মামলা দায়ের করা হয়েছিল। সেই প্রতারণা মামলায় এফআইআর-এ মুকুল রায়ের নাম থাকায় ৯ সেপ্টেম্বরে তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ। এই মামলায় এক বিজেপি নেতা-সহ দুজনকে গ্রেফতার করা হলেও, তাঁরা এই মুহুর্তে জামিনে রয়েছেন।

অষ্টমীতে তলব করা হয়েছিল

অষ্টমীতে তলব করা হয়েছিল

সূত্রের খবর অনুযায়ী, এফআইআরে নাম থাকা মুকুল রায়কে ৯ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু তথ্য জানতে চাওয়া হয়েছিল। সেই তথ্য খতিয়ে দেখার পর তাঁকে ফের তলব করা হয়েছে। জানা দিয়েছে, অষ্টমীর দিন মুকুল রায়কে তলব করা হয়েছিল। কিন্তু পুজো ব্যস্ত থাকার কারণের কথা আইনজীবীর মাধ্যমে জানান মুকুল রায়।

আদালতের নির্দেশ

আদালতের নির্দেশ

এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়। আগাম জামিন চেয়ে মামলা করেছিলেন তিনি। আদালত জানিয়েছে, ৯ নভেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া আইনি পদক্ষেপ করা যাবে না।

 বেহালার বাসিন্দার প্রতারণা মামলা

বেহালার বাসিন্দার প্রতারণা মামলা

রেল বোর্ডের সদস্য করে দেওয়া সংক্রান্ত প্রতারণার অভিযোগ মুকুল রায় সহ পাঁচজনের বিরুদ্ধে সরশুনা থানায় প্রতারণার মামলা দায়ের করেছিলেন এলাকারই এক বাসিন্দা সন্তু গঙ্গোপাধ্যায়। অভিযোগ ২০১৫ ও ২০১৬ সালে কয়েক দফায় সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। এই মামলায় বিজেপির মজদুর সংগঠনের নেতা বাবান ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ। শুনানিতে আদালত প্রশ্ন তোলে জানুয়ারিতে অভিযোগ দায়ের করা হলেও, পুলিশ কেন আগে পদক্ষেপ করেনি সেই নিয়েও প্রশ্ন ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+