নিউ নর্মালে কেমন হবে পরিষেবা! কতক্ষণ অন্তর চলবে ট্রেন! ইঙ্গিত দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

নিউ নর্মালে কেমন হবে পরিষেবা! কতক্ষণ অন্তর চলবে ট্রেন! ইঙ্গিত দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

করোনা পরিস্থিতির মধ্যেই অবশেষে চালু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা। ৮ সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা। তার প্রস্তুতি এখন তুঙ্গে। নিউ নর্মােল কেমন হবে মেট্রো পরিষেবা তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানো হবে মেট্রো পরিষেবা। রবিবার সম্পূর্ণ বন্ধ রাখার ভাবনা। স্মার্ট কার্ড ছাড়া সফর নয়, এমনই একাধিক সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

৮ সেপ্টেম্বর থেকে মেট্রো

৮ সেপ্টেম্বর থেকে মেট্রো

আনলক ৪ শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। তার সঙ্গে সঙ্গে একাধিক জিনিসে ছাড় শুরু হয়ে গিয়েছে। কলকাতা মেট্রো রেল চলার কথা জানানো হয়েছে। দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে ৮ সেপ্টেম্বর থেকে মেট্রোরেল পরিষেবা চালু হতে চলেছে শহরে।

 নিউ নর্মালে মেট্রো

নিউ নর্মালে মেট্রো

করোনা পরিস্থিতির মধ্যেই মেট্রো চলাচল শুরু হওয়ায় বেশ কিছু বিধি নিষেধ যে তাতে আরোপ থাকবে তাতে কোনও সন্দেহ নেই। নিউ নর্মালে কেমন হবে মেট্রো পরিষেবা এই নিয়ে ইঙ্গিত দিয়েছে কর্তপক্ষ। স্মার্টকার্ড ছাড়া মেট্রোর টিকিট দেওয়া হবে না। তবে নতুন কোনও স্মার্ট কার্ড যাত্রীদের দেওয়া হবে না। স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং আবশ্যিক। প্রত্যেকটি প্লাটফর্মে স্যানিটাইজার বসানো হয়েছে।

 সকাল ৮টা থেকে রাত্তির ৮টা

সকাল ৮টা থেকে রাত্তির ৮টা

সকাল আটটা থেকে রাত্তির ৮টা পর্যন্ত চলবে মেট্রো রেল পরিষেবা। এমনই সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত মিলেছে। একটি মেট্রোর সঙ্গে আরেকটি মেট্রোর ব্যবধানও বেশি থাকবে। রবিবার মেট্রো বন্ধও থাকতে পারে। এমনই চিন্তাভাবনা করা হয়েছে। যদিও এই নিয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

লোকাল ট্রেন চালু

লোকাল ট্রেন চালু

মেট্রো রেল চালু হলেও এখনও লোকাল ট্রেন চালু হওয়ার কোনও ইঙ্গিত মেনেনি। যদিও রাজ্য সরকার লোকাল ট্রেন চালু করার প্রস্তাব দিয়েছে। এদিকে লোকাল ট্রেন চালু না হলে মেট্রোয় তেমন ভিড় হওায়া সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+