হোমগুলিতে শিশুরা কতটা সুরক্ষিত, জানতে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের
হোমগুলিতে শিশুরা কতটা সুরক্ষিত, জানতে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের
করোনার সংকটকালে যখন গোটা দেশ তথা রাজ্য তটস্থ, তখন রাজ্যের শিশু সুরক্ষা হোমগুলিতে কতটা সুরক্ষিত রয়েছে শিশুরা, তা জানতে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণের নির্দেশে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। বুধবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করবেন।
এর আগে সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছিল গোটা দেশে যতগুলি শিশু সুরক্ষা হোম রয়েছে, সেখানে শিশুরা কতটা সুরক্ষিত রয়েছে তা শিশু সুরক্ষা কমিশনকে নিশ্চিত করতে। পাশাপাশি, যে সমস্ত শিশু অপরাধীরা রয়েছে এই সংকট কালে তাদের আবেদন মেনে যদি অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া সম্ভব হয় তাহলে তাও করতে।












Click it and Unblock the Notifications