বেআইনি টোটো, ভ্যানো ইস্যুতে হাইকোর্টের তোপে রাজ্য সরকার

কলকাতা, ৬ মে : বেআইনি টোটো বা ভ্যানো চলাচল বন্ধের নির্দেশ দেওয়া সত্ত্বেও তা শহর ও শহরতলির রাস্তায় রমরমাভাবে চলায় হাইকোর্টের তিরস্কারের মুখে পড়তে হল রাজ্য সরকারকে। কেন নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি টোটো বন্ধ হল না তা রাজ্য সরকারের কাছে এদিন জানতে চায় হাইকোর্ট।

হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর গোটা ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এই নিয়ে রাজ্যের তরফে পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, আর্থ সামাজিক কারণেই টোটো বন্ধ করা যায়নি।

বেআইনি টোটো, ভ্যানো ইস্যুতে হাইকোর্টের তোপে রাজ্য সরকার

যদিও পরিবহণ সচিবের এহেন যুক্তিকে ধর্তব্যের মধ্যেই রাখেননি প্রধান বিচারপতি। বদলে তিনি এদিন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন। সেই কমিটি আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেবে।

হাইকোর্টের গড়ে দেওয়া এই কমিটিতে থাকবেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতা, হাওড়া, বিধাননগর ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও পরিবহণ দফতরের আধিকারিকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+