বগটুই গ্রাম থেকে নমুনা সংগ্রহ করবে কেন্দ্রীয় ফরেন্সিক দল, বৃহস্পতিবারের মধ্যে সিটের রিপোর্ট তলব হাইকোর্টের

বগটুই গ্রাম থেকে নমুনা সংগ্রহ করবে কেন্দ্রীয় ফরেন্সিক দল, বৃহস্পতিবারের মধ্যে সিটের রিপোর্ট তলব হাইকোর্টের

রামপুর হাটের বগটুই গ্রাম থেকে নমুনা সংগ্রহ করবে কেন্দ্রীয় ফরেন্সিক টিম। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার সকালেই স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি শুরু হয় দুপুর ২টো থেকে সেই শুনানির শেষেই প্রধানবিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন। এবং তদন্তের গতি কোন দিকে রয়েছে তার রিপোর্ট বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে দিতে হবে রাজ্য সরকার গঠিত সিটকে।

হাইকোর্টের নির্দেশিকা

হাইকোর্টের নির্দেশিকা

কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশিকা জারি করল। রাজ্য সরকারের ফরেন্সিক দল আজ রামপুরহাটের বগটুই গ্রাম পরিদর্শণ করেছেন। তাঁরা সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। কিন্তু কলকাতা হাইকোর্টে মামলার শুনানির পর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবেরেটরির প্রতিনিধি দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। এর থেকেই স্পষ্ট রাজ্যের তদন্তে তেমন আস্থা দেখাচ্ছে না হাইকোর্ট। আজ সকালেই মামলা গ্রহনের সময় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেছিলেন,' ১০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। ঘরবন্দি করে মানুষকে পুড়িয়ে মারা হল। এই ধরনের ঘটনার পিছনে যারা আছে তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার।'

সিটের কাছে রিপোর্ট তলব

সিটের কাছে রিপোর্ট তলব

আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে রামপুর হাটের বগটুই গ্রামে ঘটনার তদন্ত কোন পথে এগিয়েছে তার রিপোর্ট জমা দিতে হবে। ফরেন্সিক পরীক্ষায় কোনও রকম দেরি করা যাবে না কড়া নির্দেশ দিয়েথে প্রধান বিচারপতির বেঞ্চ। সেই সঙ্গে ঘটনাস্থলের চারিদিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দিতে হবে। সেই সিসিটিভি ক্যামেরার সব ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ পূর্ব বর্ধমানের জেলা বিচারকের নজরদারিতে বগটুই গ্রামে এই সিসিটিভি লাগাতে হবে। এই ঘটনায় প্রধান সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য পুলিশের ডিজি এবং পূর্ব বর্ধমানের জেলা বিচারককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷

যাচ্ছেন মমতা

যাচ্ছেন মমতা

আগামিকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে যাবেন বলে জানিয়েছে। রামপুরহাটের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গ হাথরাস নয়। ঘটনার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে সরকার। দোষীদের কাউকে রেয়াত করা হবে না। সকলকে কড়া শান্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার কথা জানার পরেই জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে সিট গঠন করে দিয়েছিলেন। ক্লোজ করা হয়েছিল রামপুরহাটের এসডিপিও এবং রামরুর হাট থানার আইসিকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনতে গ্রেফতার করা হয়েছে।

রাজ্যের তদন্তে আপত্তি

রাজ্যের তদন্তে আপত্তি

বগটুই গ্রামে মৃতদের পরিবারের পক্ষ থেকে ঘটনার সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন তাঁদের ফাঁসির দাবি করেছেন তাঁরা। তারপরেই সকালে রামপুরহাটের ঘটনা নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারীদের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল৷ তাঁরা আদালতে দাবি করেছিলেন বগটুই গ্রামের বাড়িগুলিতে কীভাবে আগুন লাগল তা খুঁজে বের করতে দিল্লির সিএফএসএল-এর বিশেষ দল গড়ে ফরেন্সিক পরীক্ষা করা প্রয়োজন৷ ৭ দিনের মধ্যে নমুনা সংগ্রহ খুবই জরুরি বলেও জানিয়েছিলেন মামলাকারীদের আইনজীবী। তাতে মান্যতা দিয়েই কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+